কলারোয়ায় আরও একজন করোনা পজিটিভ, বাড়ি লকডাউন

কামরুল হাসান, কলারোয়া:

কলারোয়ায় আরও একজনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এটিও উপজেলার চন্দনপুর ইউনিয়নের। এ নিয়ে কলারোয়ায় ৩ জন করোনা পজিটিভ হলেন। ইব্রাহীম নামের ২১ বছর বয়সী ওই করোনা আক্রান্ত যুবকের বাড়ি হিজলদি গ্রামে। এই গ্রামটি প্রথম করোনা আক্রান্ত মাজেদুলের গ্রাম দাড়কি লাগোয়া। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান এই করোনা পজিটিভের সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৯ মে ওই যুবকের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। শুক্রবার প্রাপ্ত রিপোর্টে তা করোনা পজিটিভ আসে। আক্রান্ত যুবক ঢাকা বা অন্য কোনো করোনা আক্রান্ত এলাকা থেকে এসেছেন কীনা তা জানা সম্ভব হয়নি। সবমিলিয়ে উপজেলার ৩ করোনা আক্রান্ত সকলেই চন্দনপুর ইউনিয়নের পাশাপাশি গ্রামের বাসিন্দা। করোন আক্রান্ত ইব্রাহীমের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

Comments

Leave a Reply