দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

প্রতিবেদন জমা, ক্যাফে কুইন ভবন সংস্কারের পর ব্যবহারের সুপারিশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২৩
মার্চ ১৩, ২০২৩ ০ কমেন্ট 325 ভিউস

জাতীয় ডেস্ক:

পুরান ঢাকার সিদ্দিক বাজারের ক্যাফে কুইন ভবন প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে আবার ব্যবহার করা যাবে। এসব কাজ শেষ করতে সময় লাগবে অন্তত ছয় মাস।

ওই সময় পর্যন্ত ভবনটির সামনের সড়কে রাতে যানবাহন চলাচল বন্ধ রাখার সুপারিশ করেছে এই ভবন ধসের পর রাজউকের গঠিত একটি কমিটি।

গত ৭ মার্চ নর্থ সাউথ রোডের ১৮০/১ নম্বর হোল্ডিংয়ের কুইন ক্যাফে নামে পরিচিত সাত তলা ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের।

বিস্ফোরণে ওই ভবনের দুটি ফ্লোর ভেঙে নিচে পড়ে যায়। ভবনের ২৪টি কলামের মধ্যে ৯টি কলাম, স্ল্যাব বিমসহ রিটেইনিং ওয়াল ক্ষতিগ্রস্ত হয়।

ভবনটিতে কোনো অনিয়ম ছিল কি না, তার তদন্তে একটি কমিটি গঠনের পাশাপাশি নাজুক অবস্থায় থাকা ভবনটি ব্যবহার করা যাবে না কি না, তা খতিয়ে দেখতে রাজউক আরেকটি কমিটি করে।

রাজউক সদস্য (উন্নয়ন) সামসুদ্দীন আহমেদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত সেই কমিটি এক সপ্তাহের মধ্যে সোমবার প্রতিবেদন জমা দিয়েছে রাজউকের পরিচালকের (প্রশাসন) কাছে।

কমিটির সদস্য বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সকালে আমরা প্রতিবেদনটি জমা দিয়েছি। আমরা বলেছি সুপারিশগুলো বাস্তবায়নের পর ভবনটি ব্যবহার করা যাবে।”

সুপারিশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “সুপারিশ অনুযায়ী সব নিয়ম মেনে রেট্রোফিটিং করা হলে ভবনটি আবার ব্যবহার করা যাবে। সব কাজ শেষ করতে অন্তত ছয় মাস সময় লাগবে। ও্ই সময় পর্যন্ত ভবনটি ব্যবহার করা যাবে না।”

কমিটির সুপারিশে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনটির আশপাশের স্থাপনা এবং রাস্তায় চলাচলকারী যানবাহন ও পথচারীদের নিরাপত্তায় ভবনের ক্ষতিগ্রস্ত বিম ও কলামগুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামত করতে হবে, যাতে সেগুলো ভবনের ভারবহনের (প্রপিং) উপযোগী হয়। পাশাপাশি এই ভবনের সামনের দিকে ফুটপাতসহ সড়কের ২৬ ফুট পর্যন্ত জায়গা ক্ংক্রিটের ব্যারিয়ার দিয়ে ঘিরে দিতে হবে। ওই ভবনের কলামগুলো ইতিমধ্যে স্টিল প্রপিং করা হয়েছে।

কমিটি সুপারিশ করেছে, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভবনের সামনের সড়ক দিয়ে বাসসহ হালকা যানবাহন চলাচল করতে পারবে, তবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে।

কমিটি বলেছে, ভবন মালিকরা বিশেষজ্ঞ কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভবনের ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করবে। এই কাজ করতে হবে আগামী ৪৫ দিনের মধ্যে। বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের অ্যাসেসমেন্ট অনুযায়ী আগামী প্রয়োজনীয় রেট্রোফিটিংয়ের কাজ করতে হবে আগামী ছয় মাসের মধ্যে।

কমিটি বলছে, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান এসব প্রক্রিয়া শেষে ডিইএ সার্টিফিকেট এবং রেট্রোফিটিং কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার পরই কেবল ভবনটি ব্যবহার করা যাবে।

রাজউকের এই কমিটিতে বুয়েটের পুরকৌশল বিভাগের আরেক অধ্যাপক ড. রাকিব আহসান, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান, রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্পের পরিচালক ড. আবদুল লতিফ হেলালী সদস্য ছিলেন। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন রাজউকের অঞ্চল ৫/৩ এর অথরাইজড অফিসার রংগন মন্ডল।

ক্যাফে কুইন ভবন ধসের ঘটনায় মামলার পর এর মালিক দুই ভাইসহ তিনজনকে ৫৪ ধারায় আটক করেছে পুলিশ।

ফুলবাড়িয়ায় বিআরটিসি বাস টার্মিনালের শ খানেক গজ দক্ষিণে সদরঘাটমুখী সড়কের পাশের এই ভবনে স্যানিটারি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল, বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিসও ছিল। ভবনের ওপরের কয়েকটি তলায় ছিল আবাসিক ফ্ল্যাট।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুর্গম পাহাড়ে ‘বম পার্টি’র গুলিতে সেনাসদস্য নিহত
পরবর্তী পোস্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting