দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:০৬
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝপথে ভোট বয়কট, বড়দলে মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 452 ভিউস

আশাশুনি প্রতিবেদক:

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে উপ নির্বাচনে প্রসেনজিৎ সরদারকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভোট চলাকালে মাঝ পথে অনিয়ম, দুর্নীতি, ভোট দানে বাধা ও মারপিটের অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট বয়কট করেন। বৃহস্পতিবার ভোট গ্রহন করা হয়। ১নং ওয়ার্ডে নির্বাচিত মেম্বারের মৃত্যুর কারণে মেম্বার (সাধারণ) পদে উপ নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় নামেন। প্রসেনজিৎ সরদার মোরগ প্রতীক ও সুরঞ্জন কুমার মন্ডল ফুটবল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নামেন। সকাল ৮.৩০ টায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়। সকাল থেকে ভালভাবে ভোট গ্রহন শুরু হলেও মাঝপথে প্রার্থী সুরঞ্জন কুমার মন্ডল তাকে সমর্থনকারী কোন কোন ভোটারদের ভোটদানের সময় ইভিএম ব্যবহার সঠিকভাবে না জানার সুযোগ কাজে লাগিয়ে ভিন্ন প্রতীকে দেওয়া ও ভোট নষ্ট করা হচ্ছে, তার ভোটারদের উপর এমনকি প্রার্থীকে কেন্দ্রে যেতে প্রতিবন্ধকতাসহ মারপিট করে আহত করা, ওয়ার্ডে পূর্ব থেকে কেন্দ্র থাকা স্কুলের নির্মান কাজ চলমান থাকায় আরও একটি স্কুল থাকা স্বত্বেও বাড়ির মধ্যে (যেখানে পূর্বে মুরগির ফার্ম ছিল) ভোট কেন্দ্র স্থাপন করাসহ নানা অভিযোগ এনে প্রার্থী সুরঞ্জন কুমার মন্ডল বেলা ১.৩০ টার পরে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে নিয়ে ভোট বর্জন করে কেন্দ্র ছেড়ে চলে যান। তবে ভোট গ্রহন অব্যাহত থাকে এবং নির্ধারিত সময় পর্যন্ত ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহন শেষে কর্তৃপক্ষ ফলাফল ঘোষণা করেন। এতে দেখা যায় কেন্দ্রে ১৭১৪ জন ভোটারের মধ্যে ৯৪৭ জন ভোটার ভোট প্রদান করেন। যার মধ্যে প্রার্থী প্রসেনজিৎ সরদার (মোরগ প্রতীক) ৬৪৪ ভোট পাওয়ায় তাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

ভোট বয়কট ঘোষনাকারী প্রার্থী সুরঞ্জন কুমার মন্ডল (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩০৩ ভোট। বেলা দু’টার দিকে ভোট বর্জনকারী প্রার্থী সুরঞ্জন, তার এজেন্টরা ও শত শত সমর্থক নড়েরাবাদ চাম্পাখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিবাদ মুখর হয়ে মানববন্ধন ও ভোট গ্রহন স্থগিত করে ভোট বাতিলের দাবী জানান। এসময় অরুনা দাশী (৭৫), কলেজ ছাত্র মহিতোষ, কনিকা রানী, সুভেন্দু মন্ডল, কনক মন্ডলসহ ১৫/২০ জন আহতরা ক্রন্দনরত অবস্থায় তাদের উপর হামলার বিচার প্রার্থনা করেন। এজেন্ট স্বদেশ কুমার মন্ডল ও প্রার্থী সুরঞ্জনসহ এজেন্ট ও সমর্থকরা জানান, তাদের ভোটারদের ইচ্ছেমত ভোট দিতে দেওয়া হয়নি, ভোট সুষ্ঠু হয়নি, বাড়িতে কেন্দ্র করা হয়েছে, ভোটারদের ব্যাপক মারপিট করে আহত করা হয়েছে। ভীত হয়ে ভোটাররা বাড়িতে ফিরতে বাধ্য হয়েছে। তারা কর্তৃপক্ষকে ভোট বয়কটের কথা জানিয়ে চলে এসেছেন বলে জানান।

এব্যাপারে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন জানান, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে হয়েছে। ভোট কেন্দ্রের মধ্যে কোনরকম অনিয়ম ও সমস্যা হয়নি। প্রিজাইটিং অফিসার আক্তার ফারুক বিল্লাহ জানান, কেন্দ্রের মধ্যে কোন অনিয়ম ও মারপিটের কোন ঘটনা ঘটেনি। বেলা দেড়টার পরে প্রার্থী সুরঞ্জনের এজেন্টরা বেরিয়ে যায়, তখন ৩৮-৪২% ভোট গ্রহন হয়। কেন্দ্রে ৫০% অধিক ভোট কাস্ট হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) দীপারানী সরকার বলেন, কোন অনিয়ম হয়নি, ভোট কেন্দ্র স্কুলের ক্লাস বসে এমন ঘরেই করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম জানান, সুন্দর ও সুষ্ঠভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। পুলিশ কাউকে মারপিট করেছে এ অভিযোগ মিথ্যা। সকলকে সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতাদানের মাধ্যমে ভোট কেন্দ্রকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে চেষ্টা করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম
পরবর্তী পোস্ট
খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম সাময়িক বরখাস্ত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting