দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫২
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

পেসাররা এখন বাংলাদেশ দলের অনুপ্রেরণা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২৩
মার্চ ১৯, ২০২৩ ০ কমেন্ট 398 ভিউস

স্পোর্টস ডেস্ক:

খুব বেশিদিন আগের কথা নয়, বাংলাদেশের বোলিং আক্রমণ মানেই ছিল স্পিন নির্ভরতা। বেশি হলে একাদশে দু’জন পেসারকে দেখা যেতো। তাও আবার সেইসব পেসাররা মূল ভূমিকায় থাকতো কালেভদ্রে। কিন্তু সময়ের পরিক্রমায় দিন বদলেছে। বাংলাদেশের পেসাররা স্পিনারদের সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করছেন। পেস আক্রমণের অস্ত্র তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, হাসান মাহমুদরা এখন অনেক বেশি ধারালো, খুনে মানসিকতার। স্পিন কোচ রঙ্গনা হেরাথের মনে হচ্ছে, পেসাররাই এখন বাংলাদেশের দলের প্রেরণা।

দশ বছর আগেও বাংলাদেশ স্পিন আক্রমণ সাজিয়ে লড়াই করতো। সেই দলেই এখন তাসকিন, মোস্তাফিজরা ম্যাচের চিত্রনাট্য বদলে দিতে সিদ্ধহস্ত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশিরভাগ জয়ে দারুণ অবদান তাদের। শনিবারও আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পেসারদের দাপট ছিল। বাংলাদেশের ৩৩৮ রান সংগ্রহের পর তাদের বোলিং পারফরম্যান্সে মুহূর্তে গতিপথ বদলেছে। এবাদত-তাসকিনদের তোপে আইরিশরা লড়াইটাও করতে পারেনি।

আসলে পেসারদের এমন উত্থানে প্রেরণা খুঁজে পান ফিল্ডার-ব্যাটাররা। রবিবার সিলেটে বাংলাদেশের স্পিন কোচ হেরাথও বলেছেন, ‘আমরা সবাই পেসারদের দ্বারা অনুপ্রাণিত। আমাদের এখন ভালো ফাস্ট বোলিং আক্রমণ আছে। সামগ্রিকভাবে একটি ভালো ব্যাটিং এবং পেস ও স্পিন বোলিং ইউনিট রয়েছে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো।’

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ব্যাটিং বান্ধব উইকেটে খেলে তামিম ইকবালদের তৈরি হতে হবে। হেরাথ জানিয়েছেন, বিশ্বকাপ ঘিরে তাদের পরিকল্পনার কথা, ‘আমরা জানি না কী ধরনের উইকেট পাবো, বিশেষ করে বিশ্বকাপে। ফলে যে কোনও ধরনের পিচের জন্য প্রস্তুত থাকতে হবে। সিলেটে স্পিনারদের জন্য খুব বেশি সহায়তা ছিল না। কিন্তু এই পিচেও আমরা (স্পিন) ভালো বল করতে পেরেছি।’

প্রথম ম্যাচে ১৮৩ রানের রেকর্ড জয়ের পর সোমবার দ্বিতীয় ম্যাচেও একই ফলের আশা করছে বাংলাদেশ দল। হেরাথ বলেছেন, ‘আমি মনে করি এটা দলের সব সদস্যদের চমৎকার একটি দলীয় প্রচেষ্টার ফল। বিশেষ করে তাওহীদ ও সাকিব, তারপর মুশফিক এবং ইয়াসির। তাদের আক্রমণাত্মক পদ্ধতি ছিল চমৎকার। আমরা এই মুহূর্তে ক্রিকেটের একটি ব্র্যান্ড দেখাচ্ছি। আশা করি, আগামীকালও একই কাজ করবো।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুবাই থেকে পালাতে পারে আরাভ, সতর্ক নজর পুলিশের
পরবর্তী পোস্ট
উদ্ধার অভিযান শেষ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting