দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪৭
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

পিএসএলে হাসান আলির স্ত্রীকে নিয়ে ‘ইঙ্গিতপূর্ণ মন্তব্য’ ধারাভাষ্যকারের, বিতর্ক 

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১০, ২০২৩
মার্চ ১০, ২০২৩ ০ কমেন্ট 341 ভিউস

স্পোর্টস ডেস্ক:

চলতি পাকিস্তান সুপার লিগে ধারাভাষ্য দিতে গিয়ে বিতর্কের জন্ম দিলেন ধারাভাষ্যকার সাইমন ডুল। নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার এর আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে স্বার্থপর বলেছিলেন। এবার পাকিস্তানের আরেক ক্রিকেটার হাসান আলির স্ত্রীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এবার বিতর্কের জন্ম দিলেন ডুলি। এবারও ধারাভাষ্য দেওয়ার সময়ই এমন কাণ্ড ঘটালেন তিনি।

পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতানের ম্যাচ চলছিল। সেই ম্যাচে ইসলামাবাদ হারিয়ে দেয় মুলতানকে। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন ডুল। ইসলামাবাদ দলের ডাগ আউট এবং সমর্থকদের দেখানো হচ্ছিল। পাকিস্তানের পেসার হাসান আলির স্ত্রী সামিয়া আরজুকে তখন দেখানো হয়। ইসলামাবাদের জার্সি পরেছিলেন তিনি। সেই সময় ডুল বলেন, “উনি জিতে নিয়েছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, বেশ কয়েকজনের হৃদয়ও জিতে নিয়েছেন উনি। দুর্দান্ত। অপূর্ব। জয়টাও দুর্দান্ত।”

ডুলের সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। অনেকেই মনে করছেন, ডুলের এই মন্তব্য নিছক প্রশংসা নয়। পাকিস্তানের ক্রিকেটারের স্ত্রীর প্রতি অশালীন ইঙ্গিত রয়েছে এর মধ্যে। ধারাভাষ্য দিতে গিয়ে কোনও নারীকে নিয়ে এভাবে মন্তব্য করা উচিত হয়নি।

এর আগে বাবরের খেলা নিয়ে সমালোচনা করেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। বাবরের দল ২০ ওভারে ২৪০ রান তুলেও হেরে গিয়েছিল। বাবর শতরান করেছিলেন। কিন্তু ডুলের অভিযোগ শতরান করার জন্য মন্থর গতিতে খেলছিলেন বাবর। পাকিস্তানের অধিনায়ক সাবধানী হয়ে যাওয়ার কারণেই কিছু রান কম ওঠে দলের। ডুল বলেন, “দলকে আগে রাখা উচিত ছিল। শেষ দিকে সেটা হল না। হাতে উইকেট ছিল। তা-ও বাউন্ডারি মারার দিকে নজর দিল না। শতরান সকলেই চায়। স্কোরবোর্ডে দেখতে ভাল লাগে। কিন্তু দলকে আগে রাখা উচিত।”

নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ৩২টি টেস্ট এবং ৪২টি একদিনের ম্যাচ খেলেছেন। ডানহাতি পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৪টি উইকেটের মালিক। ১৯৯২ সালে অভিষেক হয় তার। ২০০০ সালে নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। সূত্র: এনডিটিভি, লেটেস্টলি, পাকপ্যাসন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির দুই নেতাকে দল থেকে বহিষ্কার
পরবর্তী পোস্ট
আইপিইউ সম্মেলনে যোগ দিতে বাহরাইন গেলেন স্পিকার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting