দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:০৭
সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

পাইকগাছায় নদী ভাঙন আতংকে এলাকাবাসী

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩, ২০২৩
আগস্ট ৩, ২০২৩ ০ কমেন্ট 420 ভিউস

প্রমথ সানা, পাইকগাছা থেকে: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও পূর্ণিমার গোণে পাইকগাছার শিবসা, কপোতাক্ষ, দেলুটি সহ বিভিন্ন নদীতে জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধিতে পেয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় কোথাও বেড়িবাঁধে ধ্বস, কোথাও লীজ ঘেরে বেড়িবাঁধ উপচে পানি এলাকায় প্রবেশ করছে। নদীতে স্রোতের তোড়ে ব্যাপক নদীভাঙন হচ্ছে। চরম ঝুঁকিপূর্ণ রয়েছে এসকল পোল্ডারের বেড়িবাঁধ। আম্ফান পরবর্তীতে যে সকল ওয়াপদার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ সে গুলো সংস্কার না হওয়ায় একরকম আতংকে রয়েছে এলাকাবাসী। বিশেষ করে নদী পাড়ের মানুষ গুলো বেশি আতংকগ্রস্ত। বলা যায় নির্ঘুম রাত কাটাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, সময়মত বাঁধ সংস্কার না করায় প্রতিবছর এমন দুভোর্গের মধ্যে পড়তে হচ্ছে তাদের। সরজমিনে এলাকা ঘুরে দেখা যায়, পাইকগাছা উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলমতলা নতুন বাজার সংলগ্ন ভাঙন কবলিত বেড়িবাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। নদীতে স্রোতের তোড়ে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ বুধবার রাতে জোয়ারের পানিতে ভেঙে যাওয়ার উপক্রম হয়। পানির এরকম চাপ অব্যাহত থাকলে যেকোনো সময়ে গুরুত্বপূর্ণ এ বাঁধ ভেঙে প্লাবিত হবে। ফলে লস্কর ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া ভাঙন কবলিত বেড়িবাঁধের পাশেই নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ প্রকল্প। উক্ত ভাঙন কবলিত স্থানে ইতিমধ্যে টেকসই বাঁধ নির্মাণের জন্য টেন্ডার হয়েছে কিন্তু বাজেটের অপ্রতুলতার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে অন্তর্র্বতী সময়ে যাতে বাঁধটি ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত না হয় তার জন্য ৩ রা আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে লস্কর ইউনিয়নের চেয়ারম্যান নিজস্ব উদ্যোগে এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জিও ব্যাগ কিনে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন। লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, নদীর পানি বৃদ্ধি ও স্রোত জোরে হওয়ায় আবারো এ ভাঙ্গন দেখা দিয়েছে। সংবাদ পেয়ে গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতিমধ্যে বিষয়টি মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। নিজস্ব উদ্যোগের আগামীকাল সকালে ভাটার সময় ভাঙনকৃত জায়গায় সংস্কার করব। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ঝুঁকিপূর্ণ বেঁড়িবাঁধ ও ভাঙন কবলিত এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুচক্রী মহল কর্তৃক কলারোয়ার নারী চেয়ারম্যানের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত
পরবর্তী পোস্ট
শহরে আকর্ষণ কম্পিউটারের উদ্বোধন

রিলেটেড পোস্ট

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

পাইকগাছায়  অসহায় নারীদের হাতে সেলাই মেশিন হস্তান্তর

এপ্রিল ১৬, ২০২৬

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে আর কেউ শিক্ষা প্রতিষ্ঠানের...

এপ্রিল ৪, ২০২৬

একাত্তরের স্মৃতিবিজড়িত স্থানগুলো অরক্ষিত, দিবস এলেই ধোয়ামোছা

মার্চ ২৫, ২০২৬

পাইকগাছার আমুরকাটা দিঘা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন 

ডিসেম্বর ৮, ২০২৫

অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ নারী 

ডিসেম্বর ৮, ২০২৫

পাইকগাছায় উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথক...

ডিসেম্বর ১, ২০২৫

পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা

নভেম্বর ২৫, ২০২৫

সভাপতি বাদে ১০ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 

নভেম্বর ২৫, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting