দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:১৬
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

পাঁচ ফিফটির ম্যাচে গাজী ক্রিকেটার্সের জয়, মোহামেডানের হার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 297 ভিউস

স্পোর্টস ডেস্ক:

তারকাবহুল দল নিয়েও ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা ভালো হলো না ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রথম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকের্টার্সের কাছে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।

আগে ব্যাটিং করে গাজী গ্রুপ ৭ উইকেটে ৩৪৯ রান করে। জবাবে মোহামেডান ২২১ রানে অলআউট হয়ে অসহায় আত্মসমর্পণ করে। এদিকে দুই দলের পাঁচ ব্যাটসম্যান ফিফটি ছুঁয়েছে। কিন্তু কেউই সেঞ্চুরি পাননি।

ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন ভারতীয় ক্রিকেটার রবি তেজা। এছাড়া আকবর আলী ও মেহরব হাসান ফিফটির দেখা পেয়েছেন। মেহরব ৪৩ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৮ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। অধিনায়ক আকবর ৫৯ রান করেন ৬ চার ও ১ ছক্কায়।

মোহামেডানের বোলাররা বেহিসাবি রান খরচ করেছেন। ১০ ওভারে ৭৫ রানে ৩ উইকেট নিয়ে খালেদ ছিলেন দলের সেরা। এছাড়া ৬৪ রানে ২ উইকেট নেন আরেক পেসার আবু জায়েদ রাহী।

লক্ষ্য তাড়ায় রনি তালুকদারের ফিফটিতে মোহামেডান জবাব দিলেও টপ ও মিডল অর্ডারে তাকে কেউ সাহায্য করতে পারেননি। সৌম্য ১৬ রানে আউট হন। ইমরুলের ব্যাট থেকে আসে ২৯ রান। ১ রান করেন অনুশতুপ মজুমদার। পাঁচে নেমে মাহমুদউল্লাহ ৫৭ বলে ৫৮ রান করলেও তা দলের কাজে আসেনি।

অন্যদিকে, রনি ওপেনিংয়ে নেমে ৬১ বলে ৮০ রান করলেও তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের দেখা পাননি। ১২ চার ও ১ ছক্কায় সাজান তার ইনিংসটি। এছাড়া বাকিরা ছিলেন নিষ্প্রভ। প্রত্যেকেই ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

বল হাতে কাজী অনিক, এনামুল হক, হাবীব মেহেদী ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন সুমন খান ও মাহমুদুল হাসান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়ের নায়ক মেহরব হাসান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রথম ম্যাচেই বিজয়ের সেঞ্চুরি, আক্ষেপ নাঈমের
পরবর্তী পোস্ট
তারুণ্যের তেজে নবযুগের ভেলায় বাংলাদেশ

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting