দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৫৪
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

নৌকা-পদ্মা সেতুর আদলে খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ, কেন্দ্রীয় নেতাদের মাঠ পরিদর্শন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৮, ২০২৩
নভেম্বর ৮, ২০২৩ ০ কমেন্ট 279 ভিউস

মেহেদী হাসান, খুলনা: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনায় জনসভায় ভাষণ দেবেন। ওই দিন দুপুর ২টায় নগরীর সার্কিট হাউজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনায় পদ্মা সেতু ও নৌকার আদলে মঞ্চ তৈরি করা হচ্ছে। ১২০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট চওড়া মঞ্চের ওপরে পদ্মা সেতুর অবয়ব থাকবে। সেতুর ওপরে বোন শেখ রেহানাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাঁড়িয়ে থাকার একটি ছবি রাখা হবে। আর পদ্মা সেতুর একটি কম্পার্টমেন্ট তৈরি করে সেটিকে নৌকার আকৃতি দেওয়া হবে। এর নকশা ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের উচ্ছসিত করেছে। বুধবার সকালে সার্কিট হাউস মাঠ পরিদর্শন ও মঞ্চ তৈরির অগ্রগতি পর্যবেক্ষণ করেন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ জনসভা থেকে প্রধানমন্ত্রী খুলনার ২২টি প্রকল্প উদ্বোধন ও ২টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যেই পদ্মা সেতুর আদলে দলীয় প্রতীক নৌকার অবয়বে মঞ্চ তৈরির কাজ এগিয়ে চলছে। এবার মঞ্চটির দৈর্ঘ্য হবে ১২০ ফুট, আর প্রস্থ হবে ৪০ ফুট। পাশাপাশি ৪০০ মাইক স্থাপনের লক্ষ্য রয়েছে। আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, আমরা প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ তৈরি, জনসভাস্থল ও জনসভার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। শেখ হাসিনাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানকার নেতাকর্মীরা। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে তারা। খুলনা মহানগর আ.লীগের সভাপতি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, সার্কিট হাউস থেকে কাস্টমস ঘাট, জেলখানা ঘাট, টুটপাড়া কবর স্থান ও পাওয়ার হাউস মোড় এলাকা পর্যন্ত মাইক লাগানোর পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে চলছে। এ জনসভা স্মরণকালের বৃহৎ ও সেরা জনসভায় রূপ দিতে সর্বাত্মক প্রস্তুতি চলছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, আরও চার থেকে পাঁচ দিন আগে সার্কিট হাউজ মাঠে আবাহনী ক্রীড়া চক্রের সামনে নৌকা ও পদ্মা সেতুর আদলে বিশালাকৃতির মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। চলছে মাঠ তৈরির প্রস্তুতি। জনসভাস্থলে আগত নেতাকর্মীদের জন্য সার্কিট হাউজ মাঠে রাখা হয়েছে অসংখ্য ভ্রাম্যমাণ টয়লেট। সার্কিট হাউজের আশপাশের সড়কগুলোতে কার্পেটিং করা হচ্ছে। সার্কিট হাউজের চারপাশের ড্রেনের কাভারগুলো রঙ করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুলিশ সুপার হলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ও সজিব খানসহ ১৭৭ কর্মকর্তা
পরবর্তী পোস্ট
কালিগঞ্জ উপজেলা মহিলা আ’লীগের মিছিল ও মানববন্ধন

রিলেটেড পোস্ট

চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...

এপ্রিল ১৯, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে আর কেউ শিক্ষা প্রতিষ্ঠানের...

এপ্রিল ৪, ২০২৬

চুয়াডাঙ্গায় মাদকসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

মার্চ ৩১, ২০২৬

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

মার্চ ৩১, ২০২৬

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোল জব্দ, আটক ৫

মার্চ ৩০, ২০২৬

তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ,...

মার্চ ২৯, ২০২৬

একাত্তরের স্মৃতিবিজড়িত স্থানগুলো অরক্ষিত, দিবস এলেই ধোয়ামোছা

মার্চ ২৫, ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, তুললো...

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting