দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:০৯
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

নিজের ক্যারিয়ার নিয়ে যে সিদ্ধান্ত জানালেন ধোনি

কর্তৃক SK Ferdous মে ৩০, ২০২৩
মে ৩০, ২০২৩ ০ কমেন্ট 711 ভিউস

 স্পোর্টস ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবার আসরের চ্যাম্পিয়ান হয়েছে চেন্নাই সুপার কিং। পুরস্কার হাতে তুলে নেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরপর কথা বলে দর্শকদের উদ্দেশ্য।

মঙ্গলবার রাত সাড়ে ৩টায় আইপিএল ট্রফি হাতে তুলে নেওয়ার ঠিক আগের মুহূর্তে অবধারিতভাবে ধোনির দিকে সেই অমোঘ প্রশ্নটা ছুটে আসে। এবার প্রশ্নের ধরনটা কিছুটা আলাদা ছিল। কিন্তু আবেগটা সেই একইরকম ছিল। আর যে ধোনি নিজের ক্রিকেট ক্যারিয়ারের সেরা সময়ও নিজেকে অনুভূতি, আবেগ থেকে দূরে রেখেছিলেন, সেই ধোনি যেন নিজের পেশাদারি কেরিয়ারের শেষলগ্নে আবেগে সিক্ত হয়ে গেলেন। বুঝিয়ে দিলেন, এবারই আইপিএল কেরিয়ারে ইতি টানবেন ভেবেছিলেন। কিন্তু চেন্নাই সুপার কিংস (সিএসকে) ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে গিয়েছেন। তাই আরও একটি মৌসুম খেলতে চান তিনি।

পঞ্চমবার আইপিএল ট্রফি জয়ের সঞ্চালক হর্ষ ভোগলের প্রশ্নের জবাবে ধোনি বলেন, ‘যদি সবকিছু বিবেচনা করে দেখেন, তাহলে এটাই অবসর ঘোষণার সেরা সময়। এই মুহূর্তে দাঁড়িয়ে অবসর নেওয়ার কাজটা সোজা। কিন্তু কঠিন কাজটা হলো, আরও ৯ মাস কঠোর পরিশ্রম করা এবং আরও একটি আইপিএলে খেলার চেষ্টা চালিয়ে যাওয়া। শরীরকে সেই চাপ সইতে হবে। কিন্তু সিএসকে ভক্তদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আরো একটি আইপিএল খেলে তাদের একটি উপহার দিতে চাই। তারা যেভাবে নিজের ভালোবাসা, আবেগ প্রকাশ করেছেন, সেটা বিবেচনা করে এই কাজটা আমার করা উচিত। এটা আমার কেরিয়ারের শেষ ভাগ।’

মুখে শুধু সিএসকে ভক্তদের কথা বললেও আদতে গোটা বিশ্বের কোটি-কোটি ধোনি ভক্তের সেই ‘রিটার্ন গিফট’ দিলেন মাহি। যারা এবার নিজেদের দলকে ছেড়ে ধোনিকে সমর্থন করেছেন। হলুদ জার্সি পরে মাঠে গিয়েছেন। সেটা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সমর্থক হোক বা মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থক হোক- ধোনির প্রতি যে ভালোবাসা, সেটার সামনে ফ্র্যাঞ্চাইজি-ফ্র্যাঞ্চাইজি লড়াই গৌণ হয়ে গিয়েছে। মাঠে দুটি দল, ২২ জন খেলোয়াড় থাকলেও চরিত্র একজনই থেকেছেন, তিনি হলেন ধোনি।

আর ২০২৩ সালের আইপিএলের একেবারে শেষলগ্নে এসে ধোনি সেই ফ্যানদেরও যেন জিতিয়ে দিলেন। আইপিএল ট্রফিটা চেন্নাইয়ে গেলেও জিতে গেলেন বিশ্বের কোটি-কোটি ধোনি ফ্যান। কারণ তারা তো ধোনিকে আবারো মাঠে দেখতে পাবেন। যার ক্রিকেটীয় ম্যাজিকে মুগ্ধ হবেন, যার ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) সামনে আম্পায়াররাও নতজানু হবেন, যে মানুষটার জন্য ইডেন গার্ডেন্স হোক বা ওয়াংখেড়ে হোক বা একানা স্টেডিয়াম হোক বা চিন্নস্বামী স্টেডিয়াম হোক বা নরেন্দ্র মোদি স্টেডিয়াম হোক- সবাই বলে উঠবে ‘ধোনি, ধোনি….ধোনি, ধোনি।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
পরবর্তী পোস্ট
শেষ দফার ছাঁটাই শুরু মেটায়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting