দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৪৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

নলতায় মসজিদ কমিটি কেন্দ্রিক সংঘর্ষে নিহত এক, আহত-৩

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৫, ২০২১
জানুয়ারি ১৫, ২০২১ ০ কমেন্ট 405 ভিউস

হাফিজুর রহমান /তরিকুল ইসলাম লাভলু, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপিং কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ৩জন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার দক্ষিণ কাশিবাটি জামে মসজিদে জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটেছে।  নিহতের বাড়ি নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম(৬০) ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের পিতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের পর স্থানীয়  ইমরান আলীর ছেলে আব্দুল কালাম কথাকাটাটির এক পর্যায়ে একজনকে ধাক্কা দেয়। এরপর  শুরু হয় মারামারি। এসময় একগ্রুপ আবুল কালামকে মারপিট শুরু করলে কালামের ভাইয়েরা নওশেরের ছেলে শাহাজানের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। এসময় নজের আলীর ছেলে রস্তুম মোড়ল, সাঈদ মোড়ল আহত হয়। সাম্প্রতিক সরাসরি ভোটের মাধ্যমে ঐ মসজিদের কমিটি কমিটি গঠন হয়। এতে ফজলুল রহমান সভাপতি ও মাহাবুবুল আলম সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়।

এরপর গত শুক্রবার  সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম ১৩ সদস্য নিয়ে  আলাদা গ্রুপ করে। বিষয়টি নিয়ে দুইটি গ্রুপের সৃষ্টি হয়। এরই সূত্র ধরে গতকাল শুক্রবার স্থানীয় রজব আলী সরদার বাপ্পি সরদার, রউফ সরদার, আনছার সরদার দুপক্ষের সমস্যা সমাধানের জন্য আসেন। কিন্তু একটি পক্ষ সরদারদের কমিটিতে নেওয়া হবে না জানিয়ে গোলযোগের সৃষ্টি করে। এঘটনা বাড়ি ফেরার পথে সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের পিতা নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। এদিকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য কালীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহতের ছেলের দাবী তার পিতা স্ট্রোক জনিত কারণে মারা গেছেন। কালীগঞ্জ থানার তদন্ত ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আসাদুল এন্টার প্রাইজ চ্যাম্পিয়ন
পরবর্তী পোস্ট
মনিরামপুরের সাবেক চেয়ারম্যান মশিয়ুর রহমানের ইন্তেকাল, শোক

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-

আগস্ট ১৬, ২০২৬

নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting