দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৩
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

নলতায় পীর কেবলার ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের ২য় পর্ব সম্পন্ন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৭, ২০১৯
ডিসেম্বর ৭, ২০১৯ ০ কমেন্ট 432 ভিউস

তরিকুল ইসলাম লাভলু : অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারি পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, অসাম্প্রদায়িক চেতনার অধিকারি, সুফী-সাধক, স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্সুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবছরও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও খুলনা সাইট সেভার্স এর সহযোগিতায় নলতা শরীফে ডিসেম্বর মাস ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের ২য় পর্ব সম্পন্ন হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি মেডিকেল ক্যাম্পের ২য় পর্বে হৃদরোগ বিষয়ে পুরুষ ও মহিলা ৩৫৩ জন, মেডিসিন বিষয়ে পুরুষ ও মহিলা ৩৬১জন এবং মা ও শিশু বিষয়ে ২৬ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ফ্রি চিকিৎসার পাশাপাশি ফ্রি ইসিজি ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।

ঢাকা থেকে আগত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা: কাজল কুমার কর্মকার এর নেতৃত্বে যে সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন তারা হলেন- ডা: এ বি এম রিয়াজ কওছার, ডা: শরদিন্দু শেখর রায়, ডা: এ বি এম হাবিবুল্লাহ, ডা: সুমন কুমার সাহা, ডা: অভিজিৎ রায়, ডা: তানবীর আহমেদ, ডা: নাবিউল ইসলাম, ডা: সঞ্জয় কুমার সাহা (শিশু রোগ বিশেষজ্ঞ, ঢাকা), কালিগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: আকছেদুর রহমান, নলতা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী প্রমূখ। মিশনের কর্মকর্তাদের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন, সহ-সম্পাদক আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, কর্মকর্তা আলহাজ্জ মো. সাইদুর রহমান, আলহাজ্জ মো. ইউনুছ, আলহাজ্জ আবুল ফজল, মো. শফিকুল আনোয়ার রঞ্জু, মো. শফিকুল হুদা, খায়রুল হাসান সহ মিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ তথা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শনিবার ভোরে পীর কেবলার জন্মবার্ষিকী উপলক্ষে পাক রওজা শরীফে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জীবনী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মিলাদ শরীফ পরবর্তী দোয়া পরিচালনা করেন আলহাজ্জ মাওলানা মো.আবু সাঈদ জিহাদী রংপুরী।

এর আগে ৪ ও ৫ ডিসেম্বর ২ দিন ব্যাপি ফ্রি চক্ষু ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ৪১৯ জন পুরুষ ও ৫০৯ জন মহিলা রোগী দেখেছেন। এছাড়া ২৫৮ জন চোখের ছানি পড়া রোগীর লেন্স সংযোজনের জন্য বাছাইপূর্বক মাত্র ৫০০ টাকার বিনিমিয়ে ভর্তি করা হয়েছে বলে মিশন সূত্রে জানা গেছে। এদিকে অন্যান্য যে সমস্ত বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন তা হলো-
১৪ ডিসেম্বর শনিবার স্ত্রী, শিশু, নাক-কান-গলা, চর্ম ও মেডিসিন বিষয়ে এবং ২১ ডিসেম্বর শনিবার অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিগত সময়ের ন্যায় ফ্রি খাতনা (মোসলমানী) দেয়া হবে। খাতনা ইচ্ছুক বাচ্চাদের ১৯ ডিসেম্বর বৃহস্পতিবারের মধ্যে মিশন অফিসে নাম লেখাতে হবে। খাতনাকৃত বাচ্চাদের কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে ফ্রি ঔষধ ও লুঙ্গি-গেঞ্জি দেয়া হবে বলে জানা গেছে। নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ ও কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র বিশেষ দিক নির্দেশনায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পগুলোকে সংশ্লিষ্ট ব্যক্তিগণকে উপস্থিত হয়ে ফ্রি চিকিৎসা সেবা গ্রহণের জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে গত ৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় মাস ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভেড়ামারায় ‘মাটির কাপে চা’ আড্ডা
পরবর্তী পোস্ট
আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আনোয়ারুল

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting