দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫৪
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২১, ২০২৫
ডিসেম্বর ২১, ২০২৫ ০ কমেন্ট 413 ভিউস

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় অবস্থিত এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ) সকাল ১০টায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)-এর উদ্যোগে এবং বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ আলহাজ্ব অধ্যাপক ডা. আব্দুল মালেক খান ও হৃদরোগ বিশেষজ্ঞ আলহাজ্ব অধ্যাপক ডা. এস এম আব্দুল ওহাবের সহযোগিতায় এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম সিদ্দিকী শাহিনের সঞ্চালনায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক জনাবা মাসুমা সেরমিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জামায়াতের সদস্য ও বিদ্যালয়ের অভিভাবক মাওলানা আশরাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)-এর কোষাধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহর আলী, ডিএফই শাহনিমা আক্তার, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল হক, মো. আরিফ, হোসেন আব্দুল্লাহ, আবুল কাশেম, রহিমা খাতুন, মেহেরুন ও শরিফাসহ বিদ্যালয়ের অভিভাবক ও সুবিধাভোগীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা এখনও নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তাদের সার্বিক উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, আলহাজ্ব অধ্যাপক ডা. এস এম আব্দুল ওহাব এবং আলহাজ্ব অধ্যাপক ডা. আব্দুল মালেক খান দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আর্থিক, চিকিৎসা ও নানাবিধ সহযোগিতা প্রদান করে আসছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই আলহাজ্ব অধ্যাপক ডা. এস এম আব্দুল ওহাব ও আলহাজ্ব অধ্যাপক ডা. আব্দুল মালেক খান নিয়মিতভাবে সহযোগিতা করে আসছেন। পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত অনেক দানশীল ব্যক্তি এই বিদ্যালয়ের দীর্ঘ পথচলায় সহযাত্রী হিসেবে পাশে রয়েছেন।” তিনি সকল অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে দাতা ব্যক্তিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও মিছিল
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা-৩ আসনে এড. আলিফের জাপার দলীয় মনোনয়ন ক্রয়

রিলেটেড পোস্ট

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting