দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৫৪
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ধর্মমাহে রমজানসারাদেশ

নবীযুগে যেমন ছিল মদিনার রমজান

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৯, ২০২০
এপ্রিল ২৯, ২০২০ ০ কমেন্ট 313 ভিউস

ইসলামী ডেস্ক: এবারের রমজান অনেকটাই নবীযুগের রমজানের মতো। বৈশ্বিক করোনা এই সুযোগটা করে দিয়েছে। আমাদের প্রত্যেকেই এখন তাকওয়া অর্জনে মনোযোগী, অনাকাঙ্ক্ষিত পরিণামের ভয়ে আল্লাহমুখী। যা রমজানের সাওমের মূল প্রতিপাদ্য। আল্লাহ বলেন, তোমাদের ওপর সাওমকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল; ফলে তোমরা মুত্তাকি হতে পারবে। (সুরা বাকারা, আয়াত : ১৮৩)

সমাজে এখন আধ্যাত্মিক অনুরাগ ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ প্রতীয়মান। অমুসলিমরাও মর্ত্যের সব প্রযুক্তি ব্যবহারে ব্যর্থ হয়ে শেষ আশা হিসেবে হাত তুলেছে আকাশ পানে। এই অসহায়ত্ব গোটা মানবজাতিকে এনে দিয়েছে এক কাতারে। চরম উন্নত সভ্যতার অক্ষমতা আবারও স্মরণ করিয়ে দিয়েছে একজন সৃষ্টিকর্তার সার্বভৌম ক্ষমতার কাছে তারা কতটা নির্ভরশীল।

পবিত্র রমজান মাস উপনীত হলেই মদিনার পরিবেশ-পরিস্থিতি বদলে যেত, যেভাবে এখন বদলে গেছে আমাদের আজকের পৃথিবী। রমজান এলেই রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের এবং সাহাবিরা একে অপরকে রমজানের আগমনী বার্তা দিয়ে শুভেচ্ছা জানাতেন। স্মরণ করিয়ে দিতেন এই মাসের গুরুত্ব ও তাৎপর্য। এতে স্বাভাবিক কার্যক্রম থেমে যেত। প্রত্যেকেই মনোনিবেশ করতেন নিজ নিজ আমলের উন্নতির দিকে। আবু হুরায়রা (রা.) বলেন, মাহে রমজান এলেই রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের উদ্দেশে বলতেন, তোমাদের কাছে রমজান উপনীত হয়েছে, মহিমান্বিত ও বরকতময় মাস। যে মাসে তোমাদের ওপর আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। এ মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের ফটকগুলো বন্ধ করা হয়, বিতাড়িত শয়তানগুলোকে বন্দি করা হয়। এ মাসে এমন এক রাত আছে, যা হাজার মাসের চেয়েও উত্তম, যে এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন সব হারাল। (নাসাঈ : ৪/১২৯)

আগের মুসলিম মনীষীদের অবস্থাও ছিল এমন। রমজান এলেই সবাই পাঠদান স্থগিত করে ইবাদতে বেশি আত্মনিয়োগ করতেন। রমজান এলেই ইমাম জুহুরি (রহ.) অন্য সব কাজ বাদ দিয়ে বলতেন, এ হচ্ছে কোরআন তিলাওয়াত ও অন্যকে আপ্যায়নের মাস। (তামহিদ : ৬/১১১)। ইবনুল হাকাম বলেন, রমজান এলে ইমাম মালেক (রহ.) হাদিসের পাঠাগার ও ইলমের মজলিসগুলো স্থগিত করে দিতেন। (লাতাইফুল মাআরিফ : ১/১৮৩)

এখন বিশ্বজুড়ে প্রায় সব পাঠ ও শিক্ষা প্রদান বন্ধ আছে। এই অবসর আমাদের ইবাদতে মশগুল হওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে।

যে পরিবর্তনটি এবার খুব বেশি আমাদের নজরে আসবে, তা হলো খাদ্যাভ্যাসে সংযম ও মিতব্যয়িতা। যা আমাদের নবীযুগের রমজানগুলোর স্বাদ ও তৃপ্তি দিতে যাচ্ছে। ইফতার ও সাহরিতে আগের মতো এবার আর সেই অপচয়সর্বস্ব জৌলুস থাকবে না। অনাড়ম্বর আয়োজনে সাহরি ও ইফতার সম্পন্ন হবে, যা আমাদের জীবনে সাহাবিদের আদর্শ অনুকরণের ইচ্ছা সৃষ্টি করতে যথেষ্ট। এবং বছরের বাকি মাসগুলোতেও এর রেশ ধরে রাখার আগ্রহ তৈরি করবে। রাসুলুল্লাহ (সা.) ও সাহাবিরা খেজুর দিয়ে সাহরি করতে পছন্দ করতেন, আর খেজুর বা পানি দিয়ে ইফতার করতেন। (আবু দাউদ, হাদিস : ২৩৪৫, তিরমিজি, হাদিস : ৬৯৬)

প্রযুক্তির ব্যস্ততা আগে আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ সময়গুলো কেড়ে নিত, তা হয়তো আবার ফিরে আসবে। ইবাদতের জন্য বরাদ্দ হবে বেশ কিছু বাড়তি সময়। তিলাওয়াত, জিকির ও আমলে নতুন করে তৃপ্তি পাওয়ার সম্ভাবনা প্রচুর। বন্ধ হয়ে আছে বহির্জীবনের নানা মন্দ জায়গা। সিনেমা হল, বাজার, রেস্তোরাঁসহ ইত্যাদি পাপ-প্রতুল স্থানগুলো এখন নিষিদ্ধ ভূমি। মনে হচ্ছে রমজানের সেই বিখ্যাত হাদিসটির দৃশ্যমান কিছু প্রভাব সত্যিই এবার দৃষ্টিগোচর হবে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যখন রমজানের প্রথম রাত আগমন করে, তখন শয়তান ও বিতাড়িত জিনদের শিকলবদ্ধ করা হয়। (তিরিমিজি, হাদিস : ৬৮২, ইবনে মাজাহ, হাদিস : ১৬৪২)

করোনাকালীন এই রমজান আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত নিয়ে এসেছে। আমাদের আকিদা-বিশ্বাসকে দৃঢ় করার মতো যথেষ্ট ঘটনা ঘটছে। আল্লাহর হিকমতপূর্ণ কুদরতি চিহ্ন এখন বিশ্বময়। বিজ্ঞান ও প্রযুক্তির ভার্চুয়াল ক্ষমতা এই বিপর্যয়ের সামনে মাথানত করতে বাধ্য হয়েছে। রমজান আমাদের আকিদা মেরামতের মৌসুম। লাইলাতুল কদরের গভীর দীক্ষা যেন আমাদের বিশ্বাসকে আবারও শাণিত করে। তাকদিরের ওপর আমরা অগাধ বিশ্বাস রাখব। আল্লাহর প্রতি সুধারণা রাখব যে অতি শিগগির তিনি এই বিপদ থেকে আমাদের মুক্তি দান করবেন। অনেকেই যেভাবে বলছেন ‘কোয়ারেন্টিন’কে কোরআনটাইম বানানোর জন্য—তা যেন মুখের কথাতেই আটকে না থাকে। এবারের রমজানটা সত্যিকার অর্থেই যেন কোরআনের মাস হয়ে ওঠে—তার পরিকল্পনা নেওয়া উচিত। মসজিদ বন্ধ হয়েছে, ওমরাহ বন্ধ হয়েছে। কোরআন বন্ধ হয়ে যাওয়ার আগেই যেন আমরা এর মাহাত্ম্য অর্জন করে নিতে পারি। যিনি ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাস দিয়ে মসজিদের নিয়ামত স্থগিত করতে পারেন, তিনি অসন্তুষ্ট হলে অণুমাত্র কারণ দিয়েও কোরআন থেকে আমাদের বঞ্চিত করার ক্ষমতা রাখেন।

হাদিসে ইঙ্গিত আছে, রমজানের মধ্যেই যেকোনো মহামারি হ্রাস পায়। আমাদের দোয়া থাকবে, আল্লাহ যেন বিশ্ববাসীকে এই করোনা থেকে পরিত্রাণ দেন এবং এই পরীক্ষায় আমাদের সবর দান করেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তিনি চাইলে এক নিমেষেই স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ, ঈদের নামাজ আমরা ঈদগাহে আদায় করতে পারব। (সূত্র: কালেরকন্ঠ)

লেখক: মো. সাঈদুল মোস্তফা, আল-কাসিম বিশ্ববিদ্যালয়, সৌদি আরব থেকে

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় করোনা উপস্বর্গ নিয়ে একজনের মৃত্যু
পরবর্তী পোস্ট
গণস্বাস্থ্যের কিটের সক্ষমতা পরীক্ষা করবে যুক্তরাষ্ট্রের সিডিসি

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting