দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:২৪
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...
যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...
শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...
সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

নতুন ও নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে জমজমাট সাতক্ষীরার শিল্প ও বাণিজ্য মেলা

কর্তৃক kobirubel.satnadee জুন ১৩, ২০২৩
জুন ১৩, ২০২৩ ০ কমেন্ট 267 ভিউস

আব্দুর রহমান, সাতক্ষীরা: নতুন ও নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি ও ব্যতিক্রমী সব পণ্য নিয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে বাণিজ্য মেলা। সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ‘শিল্প ও বাণিজ্য মেলা’ নামে মাসব্যাপী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার (৮ জুন) শুরু হয় এই মেলা। সাতক্ষীরায় অনুষ্ঠিত অন্যান্য মেলার সঙ্গে এই পার্থক্য হলো এখানে শুধু শিল্প উদ্যোক্তাদের দেশে তৈরি পণ্য স্থান পেয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যসায়ীদের সমন্বয়ে সাড়া জাগানো ৭২টি স্টল স্থান পেয়েছে এই মেলায়। এমনটাই জানালেন মেলার ইভেন্ট ম্যানেজমেন্টে দায়িত্বে থাকা বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট। জানতে চাইলে বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্টের সমন্বয়ক ওমর ফারুক সুমন বলেন, ‘অন্য সব মেলার মতো এটি নয়। স্টল ঘুরলেই এটা বোঝা যাবে। আমাদের দেশের শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে, নারী উদ্যোক্তাদের নিজেদের পণ্য বিক্রি করে ভালো সাড়া ফেলেছেন। আমাদের উদ্যোক্তারা যাতে একটি প্লাটফরমে তাদের সব পণ্য নিয়ে গ্রাহকদের কাছে উপস্থিত হন তার জন্যই এ আয়োজন।’ মেলার পঞ্চম দিন মঙ্গলবার (১৩ জুন) সরেজমিনে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে অনেকেই এসেছেন মেলায় পছন্দের জিনিস কিনতে। মেলায় প্লাস্টিক পণ্য, অ্যালুমিনিয়ামের গৃহস্থালি (ক্রোকারিজ), ইমিটেশনের গয়না, কসমেটিকসের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। এছাড়া প্রথম দিন থেকেই ভাল বিক্রি হচ্ছে। আবার কাঠ ও প্লাইউডের আসবাব ও ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোও ছিল ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র। মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা দেওয়ায় ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন। মেলা থেকে গৃহস্থালি পণ্য কিনছিলেন মুন্নি খাতুন বলেন। তিনি , প্রথম দিন মেলায় এসেছি। কারণ প্রথম দিকে ভিড় কম থাকে। বাণিজ্য মেলায় কম মূল্যে ও ভাল মানের গৃহস্থালি পণ্য পাওয়া যায়। গৃহস্থালি পণ্য বিক্রেতা অতিয়ার রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানের পরে দুপুরে দোকান চালু করেছি। প্রতিবারই একটি স্টল দেয়ার চেষ্টা করি। কারণ মেলায় বিক্রি ভাল হয়। ওই বিক্রেতা বলেন, প্রথমদিনে বিক্রি তেমন না বাড়লেও ক্রেতা সমাগম বেড়েছে। তবে দিন বাড়ার সাথে পাল্লা দিয়ে বিক্রি বাড়বে বলেও জানান ওই বিক্রেতা। মঙ্গলবার ( ১৩ জুন) বিকালে বাণিজ্য মেলায় ঘুরে দেখা যায়, এবারে সবচেয়ে বেশি আর্কষণ হচ্ছে ইমিটেশনের গয়না, কসমেটিকস, শাড়ি, থ্রি-পিস ও জুতার স্টলগুলো। এই স্টলগুলোতে নারী ও বাচ্চাদের ক্রেতাদের সংখ্যা বেশি। মেলায় এসেছে বাহারি রঙের বিভিন্ন দেশীয় শাড়ি, থ্রি-পীস, কসমেটিকস এ ইমিটেশনের গয়না। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে ১০ প্রকার রাইস। মেলায় ইমিটেশনের গয়না কিনছিলেন গীতা রানী। তিনি বাণিজ্য মেলায় বিভিন্ন দেশের কসমেটিকস, ইমিটেশনের গয়না পাওয়া যায়। তা ব্যতিক্রম, দৃষ্টিনন্দন ও মানের দিক দিয়ে সেরা। তিনি বলেন, ইমিটেশনের গয়নাগুলো শাড়ি বা থ্রি-পীসের সাথে মানসই করে পড়লে অনেক বেশি ব্যক্তিত্ববান মনে হয়। মেলায় বাবা-মায়ের হাত ধরে এসেছেন অনেক শিশু। মেলায় শিশুদের জন্য থাকছে নজরকাড়া ডিজাইনেরা পোশাক, জুতা ও খেলাধুলার সুযোগ।
৫ বছরের মেয়ে তাহার জন্য খেলনা কিনছিলেন মা আমেনা বেগম। তিনি বলেন, শিশুদের সাতক্ষীরা লেকভিউ ছাড়া বিনোদনের তেমন কোনো জায়গা নেই। তাই বাণিজ্য মেলায় বাচ্চাদের ঘুরতে নিয়ে এসেছি। এছাড়া এখানে শিশু পার্কের ব্যবস্থা রয়েছে। এই মেলা শিশুদের জন্য বিনোদনও বটে।
সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন’ আমরা দীর্ঘদিন পরে এমন একটা মেলার আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। বিশেষ করে শিল্প উদ্যোক্তারা লাভবান হবেন, তাদের পণ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মেলায় জীবনধারণের জন্য মোটামুটি যেসব পণ্য প্রয়োজন, যেমন খাবার, পোশাক, গয়না, হোম ডেকোর বা ঘর সাজানোর সামগ্রী সবই থাকছে। আছে ঘরে তৈরি খাবারের সব আয়োজনও। সব শ্রেণির মানুষকে লক্ষ্য রেখেই মেলাটির আয়োজন করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা ও দেয়াড়া ইউপি একাদশ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সদর থানার নবাগত ওসি মহিদুল ইসলামকে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...

এপ্রিল ২১, ২০২৬

৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...

এপ্রিল ২১, ২০২৬

পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু

এপ্রিল ২১, ২০২৬

ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন

এপ্রিল ২১, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting