দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১০
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তথ্য ও প্রযুক্তি

দেশের মোবাইল গ্রাহকদের জন্য দুঃসংবাদ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩০, ২০২১
মার্চ ৩০, ২০২১ ০ কমেন্ট 536 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: কিছুটা সমস্যার পড়তে পারেন দেশের মোবাইল ফোনের গ্রাহকরা। মূলত নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে আগামী ১ ও ৮ এপ্রিল গ্রাহকরা এমন সমস্যায় পড়তে পারেন বলেন জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের এমন সমস্যার কারণে দুঃখও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৯ মার্চ) এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে বিটিআরসি।

বিবৃতি বলা হয়, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা এবং দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে।

গত ৮ মার্চ মোবাইল অপারেটরদের কাছে ৭ হাজার ৬৩৪ কোটি টাকায় তরঙ্গ বিক্রি করে সরকার। নিলামে এ পরিমাণ টাকায় ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়। পাঁচ বছরের কিস্তিতে অপারেটরদের কাছ থেকে টাকাগুলো পাওয়া যাবে।

আফ্রিকার ইথিওপিয়া-সুদান থেকে দশভাগ পিছিয়ে থাকা নেটওয়ার্ক উন্নত করতে তরঙ্গ কিনেছে মুঠোফোন অপারেটররা। নিলামে তোলা ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গের পুরোটাই কিনেছে বেসরকারি তিন অপারেটর। দুটি ব্যান্ডে সর্বোচ্চ ১০ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে গ্রামীণফোন। আর নিলামে অংশ নিয়েও কোন তরঙ্গ না কিনেই ফেরত গেছে সরকারি অপারেটর টেলিটক। বিটিআরসি বলছে, মোট দামের চার ভাগের এক ভাগ দিতে হবে ২২ মার্চের মধ্যেই।

ইন্টারনেট গতি মাপার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকলার সবশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ১০ দশমিক ৫৭ এমবিপিএস এবং আপলোডের গতি ৭ দশমিক ১৯ এমবিপিএস। এ ধীরগতি নিয়ে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৬তম। আফ্রিকার পিছিয়েপড়া দেশ ইথিওপিয়া-সুদানের চেয়েও যার গতি দুর্বল।

মুঠোফোন সেবার এমন দুর্গতি দূর করতে গত ৮ মার্চ তরঙ্গ নিলামে তোলে নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। যেখানে ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ৯ নম্বর ব্লকের ৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামে রবি ও গ্রামীণফোন। ৮ ঘণ্টার যুদ্ধশেষে রবিকে হারিয়ে ২৭ মিলিয়ন ডলার ভিত্তিমূল্যের তরঙ্গ ৪৬ দশমিক সাত পাঁচ মিলিয়ন ডলারে কিনে নেয় গ্রামীণফোন। যদিও নিলামে অংশ নিয়েও কোনো তরঙ্গ না কিনেই ফেরত যায় সরকারি অপারেটর টেলিটক।

নিলাম শেষে জানানো হয়, গ্রামীণফোন দুটি ব্যান্ডে ১০ দশমিক ৪ মেগাহার্টজ; রবি ৭ দশমিক ৬ মেগাহার্টজ ও বাংলালিংক কিনেছে ৯ দশমিক ৪ মেগাহার্টজ।

তরঙ্গ কেনার ২৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে আগামী ২২ মার্চের মধ্যে। এরপরও বাড়তি তরঙ্গে সেবা দিতে সময় লাগবে আরও এক থেকে দেড় মাস।

নতুন তরঙ্গ নিয়ে গ্রামীণফোনের তরঙ্গ পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৭.৪ মেগাহার্টজ; রবির ৪৪ মেগাহার্টজ এবং বাংলালিংকের ৪০ মেগাহার্টজ।

বিটিআরসির হিসাবে, বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটির কিছু বেশি। রবির গ্রাহক ৫ কোটি ১৫ লাখ। আর বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ৫৯ লাখ এবং টেলিটকের ৫৫ লাখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৫৪ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
পরবর্তী পোস্ট
আসামিদের সঙ্গে সেলফি তুলে ওসি বদলি

রিলেটেড পোস্ট

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

অনলাইন নিউজ পোর্টাল নীতিমালা সংশোধনের কাজ চলছে

এপ্রিল ২, ২০২৬

জুমার পরপরই ভূমিকম্পে কাঁপলো দেশ

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা...

জানুয়ারি ২২, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় প্রটোকলে বঙ্গভবনের অনুষ্ঠানে...

ডিসেম্বর ১৬, ২০২৪

পত্রিকা পোড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মির্জা ফখরুল...

ডিসেম্বর ৯, ২০২৪

ভবিষ্যৎ-উপযোগী অবকাঠামো স্থাপনে পিএমআই বাংলাদেশের সম্মানজনক পুরস্কার পেল...

নভেম্বর ২৫, ২০২৪

বাংলাদেশে সব সাংবাদিকের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত চায়...

নভেম্বর ১৫, ২০২৪

১৬১ কোটি লোপাটের ছক!

মার্চ ৪, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting