দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

দেবহাটায় মুক্তিযুদ্ধাক্যাপ্টেন শাহজাহান’র মৃত্যুবার্ষিকী পালিত

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০১৯
জুলাই ২৩, ২০১৯ ০ কমেন্ট 425 ভিউস

দেবহাটা প্রতিনিধি: ১৯৩৮ সালের ৬ ফেব্রুয়ারী সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুরে জন্মেছিলেন এক ক্ষনজন্মা পুরুষ ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার। যার নেতৃত্বে দেবহাটার মুক্তিযোদ্ধারা খুজে পেয়েছিল যুদ্ধের রনকৌশল আর যুদ্ধ জয়ের প্রশান্তি। তিনি দেশ মাতৃকার টানে এলাকার যুবকদের মুক্তিযুদ্ধে অংশগ্রহনের প্রেরনা যুগিয়েছিলেন। আর ১৯৯৩ সালের ২৩ জুলাই শিক্ষকতা করাকালীন এই মহান মানুষটি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন। কিন্তু তিনি রেখে গেছেন তার অপরিসীম কাজের নিদর্শন। যা আজও দেবহাটা তথা সাতক্ষীরা সহ দেশের মানুষ অবগত আছেন। তিনি ছিলেন একাধারে মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার, বাম প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারন জনমানুষের বন্ধু। শাহজাহান মাষ্টারের নেতৃত্বেই এই অঞ্চলের যুবকেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। ১৯৮৫ সালের প্রথম উপজেলা নির্বাচনে অংশগ্রহন করে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরে তিনি দেবহাটার অসংখ্যা উন্নয়নমূলক কাজ করেন। দেবহাটা উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিনি অসংখ্যা বিভিন্ন প্রজাতিন গাছ লাগিয়েছেন। সেসময় অনেকে তার কাছে জিজ্ঞাসা করতেন, “স্যার এতো গাছ লাগিয়ে কি হবে”। উত্তরে তিনি বলতেন, “একসময় আমি থাকবোনা, কিন্তু এই গাছগুলো থাকেব”। সত্যিই তার লাগানো গাছগুলো আজও তার স্মৃতির সাক্ষী হয়ে মাথা উচু করে দাড়িয়ে আছে। তিনি সখিপুর হাইস্কুলে শিক্ষকতা করাকালীন হঠাৎ হ্নদরোগে আক্রান্ত হয়ে ১৯৯৩ সালের ২৩ জুলাই মৃত্যুবরন করেন। তার স্মৃতির প্রতি সম্মান রেখে ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির ব্যানারে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১ টায় টাউনশ্রীপুর হাইস্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সভাপতি সাবেক অধ্যাপক আনিছুর রহমান। শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক ইউপি সদস্য আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবক আল-ফেরদাউস আলফা। এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, দেবহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাবেক শিক্ষক আফছার আলী, টাউনশ্রীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মরহুমের ছেলে বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, পারুলিয়া ইউপি সদস্য শহিদুল্লাহ গাজী প্রমুখ। এছাড়া কোরআনখানি, দোয়া অনুষ্ঠান ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় ওপেন হাউজডে ও মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির বিশেষ সভা

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting