দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৩
দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী
শ্যামনগরে অবৈধ ইটভাটার নিউজে আমার বক্তব্য দিলে ‘বাসা...
খুলনায় তিন স্থানে গুলি, আইসিইউতে সাবেক ছাত্রদল নেতা:...
শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন: নিরাপত্তার দাবী জেলে-বাওয়ালিদের
মাদক সেবনকালে সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ৩! ভ্রাম্যমাণ...
তালায় জাতীয় পার্টির নেতার মৃত্যু: দাফন সম্পন্ন
তালায় আট শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবীদের পাশে জেলা পরিষদ, পেল...
পারুলিয়াকে আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তুলতে...
সাংবাদিকের ওপর হামলা: তুহিনসহ ৩ আসামি কারাগারে
মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার-৩

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৫, ২০২১
অক্টোবর ২৫, ২০২১ ০ কমেন্ট 319 ভিউস

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় এক ইজিবাইক চালককে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার ছিনতাইকারী তিন যুবককে গ্রেফতার ও ইজিবাইকটি উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে ইজিবাইক চালক দিলিপ দাশ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সাতক্ষীরার রাজার বাগান এলাকার গনেশ দাশের ছেলে।

শনিবার রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার আটশতবিঘা এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইজিবাইক চালক দিলিপ দাশকে মূমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে তার স্বজনরা বিষয়টি থানায় জানালে ওই রাতেই দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান সহ পুলিশ সদস্যরা যশোরের কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারী সদর উপজেলার বাটকেঘাটা গ্রামের শরিফুলের ছেলে আবির হোসেন শুভ (২২), সাইফুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন ফারহান (২০) এবং আকবর আলীর ছেলে আলাউদ্দীনকে (২০) গ্রেফতার সহ ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করেন।

ভিকটিম ইজিবাইক চালকের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে কালীগঞ্জ যাওয়ার কথা বলে সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে দিলিপ দাশের ইজিবাইকটি ভাড়া করেন তিন ছিনতাইকারী। পথিমধ্যে তারা চেতনানাশক মেশানো খাবার ও পানীয় খাওয়ান ইজিবাইক চালক দিলিপকে। একপর্যায়ে দিলিপ দাশ অচেতন হয়ে পড়লে তাকে ইজিবাইকে তুলে নিয়ে ছিনতাইকারীরা নিজেরাই ইজিবাইকটি চালিয়ে ঢুকে পড়েন পারুলিয়া টু বদরতলা ভায়া আশাশুনী সড়কে। এরপর দেবহাটার আটশতবিঘা এলাকায় পৌঁছে অচেতন অবস্থায় চালক দিলিপকে রাস্তার পাশে ফেলে তার ইজিবাইকটি নিয়ে পুনরায় সাতক্ষীরা হয়ে যশোরের পথে রওনা করেন তিন ছিনতাইকারী। দিলিপ দাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি এবং তার পরিবারকে খবর দেন।

একপর্যায়ে তার পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে দেবহাটা থানা থেকে ইজিবাইকের ছবি ও এসংক্রান্ত বার্তা পাঠানো হয় সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন থানায়। শেষমেষ যশোরের কেশবপুরে একই ধরনের একটি ইজিবাইকসহ তিনজন যুবকের সন্দেহজনক গতিবিধির তথ্য দেবহাটা থানা পুলিশকে জানায় কেশবপুর থানার পুলিশ সদস্যরা। ওই রাতেই দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা কেশবপুর পৌঁছে তিন ছিনতাইকারীসহ ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করেন। পরে গ্রেফতারকৃত আবির হোসেন শুভ, ফয়সাল হোসেন ফারহান এবং আলাউদ্দীনকে দেবহাটা থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এঘটনায় ভিকটিম ইজিবাইক চালক দিলিপ দাশের পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় মামলা (নং-১০) দায়ের শেষে বিচারার্থে গ্রেফতারকৃত তিন ছিনতাইকারীকে আদালতে সোপর্দ করা হয়। একইসাথে পুলিশের পক্ষ থেকে ওই তিন ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদনও জানিয়েছে পুলিশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কাদাকাটি ফাস্ট সিকিউরিটি  ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরবর্তী পোস্ট
মুন্সিগঞ্জ ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা

রিলেটেড পোস্ট

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

অক্টোবর ২৮, ২০২৬

পারুলিয়াকে আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তুলতে...

অক্টোবর ২৮, ২০২৬

শিক্ষাগত যোগ্যতা দেখাতে ব্যর্থ ভুয়া ডাক্তার এবাদুল! ব্যবস্থা...

অক্টোবর ২৪, ২০২৬

দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...

অক্টোবর ২২, ২০২৬

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক...

অক্টোবর ২০, ২০২৬

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব হলেন দেবহাটার সন্তান...

অক্টোবর ১৯, ২০২৬

দেবহাটার পারুলিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন

অক্টোবর ১৯, ২০২৬

দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ...

অক্টোবর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting