দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:০০
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় চাল ব্যবসায়ীকে জরিমানা, দুইজনের লাইসেন্স বাতিলের নির্দেশ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৯, ২০২০
জানুয়ারি ২৯, ২০২০ ০ কমেন্ট 387 ভিউস

মোমিনুর রহমান, দেবহাটা: দেবহাটায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩১৭ বস্তা বাজেয়াপ্ত চাল জব্দ করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন। চারটি ট্রলি বোঝাই খাদ্য অধিদপ্তরের সরকারী বস্তাভর্তি ও বাজেয়াপ্ত ৩১৭ বস্তা চাল পুনরায় গ্রাহকদের কাছে বিক্রির উদ্দেশ্যে প্রসেসিংয়ে নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার বেলা ১১ টায় দেবহাটার সখিপুর লাইট হাউজ সংলঘ্ন সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক থেকে চালগুলো জব্দ করেন তিনি। এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারামতে প্রতিশ্রুত পন্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দন্ড হিসেবে চালের মালিক কালীগঞ্জ উপজেলার পুর্ব নলতা গ্রামের আব্দুল্যাহ খানের ছেলে শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত ৩১৭ বস্তা বাজেয়াপ্ত চাল কালীগঞ্জে ফেরত পাঠানোর পাশাপাশি চালগুলো মৎস্য কিংবা পশুখাদ্য হিসেবে ব্যবহার নিশ্চিতে পদক্ষেপ গ্রহনের জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন তিনি। পরে দেবহাটা উপজেলা থেকে খাদ্য অধিদপ্তরের সিলমোহরকৃত বস্তায় কালীগঞ্জ উপজেলাতে চাল সরবরাহ ও মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির তথ্যের ভিত্তিতে সখিপুর বাজারের চাল ব্যবসায়ী জোহর আলীর ছেলে নজরুল ইসলাম ও আমজাদ হোসেনের গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন। এসময় দেবহাটা উপজেলা থেকে যোগসাজোসে খাদ্য অধিদপ্তরের সিলমোহরকৃত বস্তায় কালীগঞ্জ উপজেলাতে চাল সরবরাহ ও মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী দেবহাটার মিল মালিক ও চাল ব্যবসায়ী জোহর আলীর ছেলে নজরুল ইসলাম ও কালীগঞ্জের অপর চাল ব্যবসায়ী শওকাত হোসেনের লাইসেন্স বাতিলের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য দেবহাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামান ও পারুলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রসাদ দাশকে নির্দেশনা দেন তিনি। এব্যপারে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মোবাইল কোর্ট পরিচালনাকালে এক চাল ব্যবসায়ীকে জরিমানা এবং অপর দুই চাল ব্যবসায়ীর লাইসেন্স বাতিলের নির্দেশনা দেয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিংড়ির চিহ্নিত চাঁদাবাজ শাহীন ও মিজানুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
রেকর্ডীয় সম্পত্তির উপর খাল খনন: এলাকাবাসীর ক্ষতিপূরণের দাবী

রিলেটেড পোস্ট

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting