দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:১২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় চাঞ্চল্যকর জুয়েল হত্যাকান্ড: গ্রেপ্তার ইমরোজ ২ দিনের রিমান্ডে

কর্তৃক kobirubel.satnadee জুন ১০, ২০২১
জুন ১০, ২০২১ ০ কমেন্ট 426 ভিউস

লিটন ঘোষ বাপি: দেবহাটায় চাঞ্চল্যকর জুয়েল হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার ইমরোজ আলী ওরফে চোর ইমরোজকে জিজ্ঞাসাবাদের জন্য ২দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুন) আদালতের নির্দেশে জেলা কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য ইমরোজকে দেবহাটা থানায় নেয়া হয়। গ্রেপ্তারকৃত ইমরোজ উপজেলার কোঁড়া পাকড়াতলা এলাকার ইসহাক গাজীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা  রয়েছে। বর্তমানে জুয়েল হত্যার সন্দেহ ভাজন আসামী হিসেবে ইমরোজ রিমান্ড রয়েছে।

গত ২জুন বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজের বাড়ীর পুকুর পাড়ে দূর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন আশিক হাসান জুয়েল (৩২)। এঘটনায় নিহত জুয়েলের ভাই মেহেদী হাসান রাজু বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামী করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা (নং-০১) দায়ের করেন।

চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের এক সপ্তাহ অতিবাহিত হলেও এপর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে হত্যার পর থেকে জুয়েলের কললিস্ট অনুসরণসহ বেশ কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে রহস্য উদঘাটনে অক্লান্ত প্রচেষ্টা ও মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।

মামলায় সন্দেহভাজন হিসেবে জুয়েলের পরিবারের সদস্য ছাড়াও তার কাছের সঙ্গী ইমরোজ আলী ওরফে ইমরোজ চোর, বাড়ির কাজের লোক আলিম, গৃহপরিচারিকা রওশন আরা, শাখরা কোমরপুরের মিনহাজ, নাংলা নওয়াপাড়ার হারুন বিশ্বাসসহ সর্বশেষ বুধবার নিহতের মামা সাবেক মেম্বর মনি ও আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ভোলাকে পৃথক পৃথকভাবে আটকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এদের মধ্যে চোর ইমরোজ আলীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় শুক্রবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে বুধবার শুনানীর দিন ধার্য করে ইমরোজকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। পরবর্তীতে বুধবার নির্ধারিত দিনে শুনানী শেষে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ইমরোজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলাটির ইনভেষ্টিগেশন অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, চাঞ্চল্যকর  হত্যাকান্ডের শিকার জুয়েলের মোবাইল কললিস্ট অনুসরণসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস, হত্যার স্থান ও উদ্ধারকৃত আলামত বিশ্লেষন, নিহতের পরিবারের সদস্য ও সন্দেহভাজন ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় গ্রীন ম্যানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পরবর্তী পোস্ট
দেবহাটায় একই পরিবারের ৪ জনসহ করোনাক্রান্ত-৫

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting