দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৬
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

দেবহাটায় পূর্বশত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে যুবককে কুপিয়ে জখম

কর্তৃক mirkhairul.news অক্টোবর ১২, ২০২৫
অক্টোবর ১২, ২০২৫ ০ কমেন্ট 414 ভিউস

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঢেপুখালিতে পূর্বশত্রুতার জের ধরে ফারুক হোসেন (৩৫) নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালী গ্রামের মৃত কুরমান গাজীর ছেলে আইয়ুব আলী গাজী বাদী হয়ে দেবহাটা থানায় এজাহার দায়ের করেছেন। এতে নোড়ারচক এলাকার আবুবক্কার গাজী (বাক্কু) এর ছেলে আলী হোসেন (২৬), মৃত কালু গাজীর ছেলে আবুবক্কার গাজী (বাক্কু) (৫৩) সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। লিখিত এজাহার সূত্রে এবং আহত আইয়ুব আলী জানা যায়, ঢেপুখালী বিলে ৩ বিঘা পরিমান আমার একটি মৎস্য ঘের আছে। আমার ঘের সংলগ্ন দক্ষিন পাশে অভিযুক্তদের একটি মৎস্য ঘের আছে। উভয়ের ঘেরের মাঝ খানে কোন গর্ত না থাকলেও তারা নিজেরা গর্ত সৃষ্টি করে বিভিন্ন সময় আমাকে মিথ্যা দোষ দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন প্রকার ভয়ভীতির হুমকি দিয়ে আসছিল। পূর্বের ধারাবাহিকতায় শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা অনুমানিক সাড়ে ৫ টার দিকে আমার পুত্র ফারুক হোসেন বাড়ী হতে একটি নতুন মটরসাইকেল ক্রয় করার বের হয়। ওই সময় অভিযুক্তরা তাকে টেনে হিঁচড়ে আমার মৎস্য ঘেরের দক্ষিণ পাশের ভেড়ি বাঁধের উপর নিয়ে যায় এবং বলতে থাকে বাঁধের ভিতরে গর্ত করেছিস কেনো, “তোকে আজ জীবনে শেষ করে ফেলব” এই বলে আমার পুত্র ফারুক হোসেন (৩৫) কে আক্রমণ করে। এক পর্যায়ে আলী হোসেনের হাতে থাকা ধারালো দা দ্বারা আমার পুত্রের মাথার মাঝখানে কোপ মেরে রক্তাক্ত জখম করে। একই সাথে আবুবক্কার গাজী (বাক্কু) লোহার রড দিয়ে আমার পুত্রের পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে। তাদের আক্রমণে আমার ছেলে ভেঁড়িবাধের উপর পড়ে গেলে তার কাছে থাকা ২ লাখ ১৮ হাজার টাকা কেড়ে নেয়। পরে স্থানীয়রা জানতে পেরে এগিয়ে আসলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় আমার পুত্র ফারুক হোসেনকে সখিপুর হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, দেবহাটার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় টিসিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন
পরবর্তী পোস্ট
দেবহাটা মুক্তিযোদ্ধা কমান্ডের এডহক কমিটি গঠন

রিলেটেড পোস্ট

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting