দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪০
শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
দেবহাটায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আব্দুর আলী গ্রেফতার
দেবহাটা সদর ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান...
সাতক্ষীরায় আইনমন্ত্রীর আগমন উপলক্ষে কালিগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা...
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির...
সাতক্ষীরায় বাস-মিনিবাস শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক...
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
সাংবাদিক আলিম আর নেই
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটা সদর ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়ছেন যুবদল নেতা আব্দুল্লাহ 

কর্তৃক M Helal সেপ্টেম্বর ১২, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৬ ০ কমেন্ট 23 ভিউস

মোমিনুর রহমান:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উদীয়মান যুবদল নেতা আব্দুল্লাহ আল রেজা। বাবার রাজনৈতিক আদর্শ ও জনসেবাকে পাথেয় করে এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন এবং একটি পূর্ণাঙ্গ মডেল ইউনিয়ন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। উল্লেখ্য, তার বাবা আবুল ফজল ইতিপূর্বে অত্যন্ত সফলতার সাথে দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পেছনের অনুপ্রেরণা সম্পর্কে আব্দুল্লাহ আল রেজা জানান, নিজ এলাকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলোর স্থায়ী সমাধান করতেই তিনি মাঠে নেমেছেন। এলাকার উন্নয়নে এলাকাবাসীর আন্তরিক সেবা করার সুযোগ কামনা করেন তিনি।

ভোটাররা কেন তাকে নতুন করে বেছে নেবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার পরিবার সবসময় সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে থেকেছে। তিনিও ব্যক্তিগতভাবে সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। পারিবারিক ঐতিহ্য ও মানুষের ভালোবাসাই তার মূল শক্তি।

এলাকার উন্নয়নে তার প্রতিশ্রুতি দিয়ে বলেন,মডেল অবকাঠামো ও জলাবদ্ধতা নিরসন এবং প্রতিটি মানুষের জন্য সুপেয় পানির সুব্যবস্থা নিশ্চিত করা।

ভিজিডি, ভিজিএফ, বিধবা, বয়স্ক ও অন্যান্য সরকারি ভাতা কোনো ধরনের দুর্নীতি বা হয়রানি ছাড়াই সঠিক মানুষের কাছে পৌঁছানো।পরিকল্পিত খাল খনন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন তার একান্ত লক্ষ্য । যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার আয়োজন ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করবেন।

গ্রামীণ ছোটখাটো বিরোধ ও ঝামেলার ক্ষেত্রে থানায় যাওয়ার হয়রানি এড়াতে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় গ্রাম্য সালিশের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিষ্পত্তি।

তিনি আরও যোগ করেন, জনগণের নিঃস্বার্থ সেবাই তার রাজনীতির মূল লক্ষ্য। বিগত দিনে সাধারণ মানুষের ভালোবাসাকে পুঁজি করে এবং বাবার সুনামের ধারা অব্যাহত রেখে তিনি মানুষের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করতে চান। আসন্ন নির্বাচনে তরুণ ও পরিবর্তনকামী ভোটারদের অভূতপূর্ব সমর্থনে দল-মত নির্বিশেষে বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় আইনমন্ত্রীর আগমন উপলক্ষে কালিগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
দেবহাটায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আব্দুর আলী গ্রেফতার

রিলেটেড পোস্ট

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

দেবহাটায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আব্দুর আলী গ্রেফতার

সেপ্টেম্বর ১২, ২০২৬

দেবহাটাকে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে ফের চেয়ারম্যান...

সেপ্টেম্বর ১১, ২০২৬

দেবহাটায় নদীর পাশে বৃক্ষরোপন কার্য্যক্রমের উদ্বোধন করলেন জেলা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের...

সেপ্টেম্বর ১০, ২০২৬

দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...

সেপ্টেম্বর ৯, ২০২৬

দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত 

সেপ্টেম্বর ৮, ২০২৬

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর, টিআরএম চালু...

সেপ্টেম্বর ৮, ২০২৬

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর ও সরকারি...

সেপ্টেম্বর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting