দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪২
কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...
তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুর রহমান হাবিবের পূজামণ্ডপ...
তালা সদরের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংবাদিক নজরুল...
আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক...
কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের বিভিন্ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

দুর্যোগ ঝুঁকিতে আশাশুনি উপকূলের লাখো মানুষ

কর্তৃক kobirubel.satnadee মে ৭, ২০২০
মে ৭, ২০২০ ০ কমেন্ট 447 ভিউস

সচ্চিদানন্দদেসদয় : অবহেলিত আশাশুনির জনপদের কয়েক লাখ মানুষের নিরাপত্তায় দুর্যোগ এর আগাম পূর্বাভাস জানানোর জন্য স্বাধীনতার এত বছরেও নির্মিত হয়নি কোনো ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র। ফলে কাল বৈশাখি ও বর্ষা মৌসুম এলেই দুর্যোগের ঝুঁকিতে থাকা আশাশুনির উপকূলের এ বৃহৎ জনগোষ্ঠির মধ্যে বিরাজ করে আতঙ্ক। এই আতঙ্ক শুরু হয় বৈশাখ মাস শুরুর সঙ্গে সঙ্গে। আর এ আতঙ্ক চলে প্রায় সারা বছর ধরে। বৈশাখ থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকটি নিম্ন চাপ সৃষ্টি হয়েছে।ফলে সঠিক দুর্যোগ আদান প্রদ্রানের জরুরি ব্যবস্থা না থাকায় আতঙ্কে দিন কেটেছে আশাশুনি উপকুল বাসির। সাতক্ষীরা সহ নিকট বর্ত্তী কোন জেলায় সতর্কীকরণ কেন্দ্র না থাকায় হঠাৎ বড় ধরনের ঘূর্ণিঝড় দেখা দিলে স্থানীয় আবহাওয়া অফিস উপকূলে সতর্কবার্তা পৌঁছাতে দেরি হচ্ছে।

আবহাওয়া অফিসগুলোর দাবি, এ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস জানানোর জন্য একটি ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র স্থাপন অত্যন্ত জরুরি। যথাসময় পূর্বাভাস উপকূলবাসীর কাছে পৌঁছাতে পারলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে।

গত ৫ বছরে এ জনপদে আইলা-সিডরের মতো কোনো ঝড়-জলোচ্ছ্বাস দেখা না দিলেও নদীভাঙন ও বেড়িবাঁধ ভেঙে প্রায়ই নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়ছেন উপকূলের মানুষ। বৈশাখ মাসে নদীর গর্জন আর আকাশে কালো মেঘ দেখলেই ভয়ঙ্কর আইলা-সিডরের কথা ঘূরপাক খায় তাদের মনে। চরম আতঙ্কে দিন কাটে আশাশুনি ও শ্যামনগর সহ সুন্দরবন সংলগ্ন আইলা বিধ্বস্ত এলাকার মানুষের।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষা মৌসুমের শুরুতেই সুন্দরবন সংলগ্ন আইলাবিধ্বস্ত আশাশুনি ও শ্যামনগর উপজেলার নদ-নদীর বাঁধে ব্যাপক ভাঙন ও ফাঁটল দেখা দিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এ দুই উপজেলার কয়েক লাখ মানুষ।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে শ্যামনগর ও আশাশুনির বেতনা, খোলপেটুয়া, কপোতাক্ষ নদের প্রায় ৫০ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২৩ কিলোমিটার রয়েছে চরম ঝুঁকিতে।

আনুলিয়া ইউপি চেয়ারম্যান জানান, এখন নদ-নদীর পানি এখন উত্তাল। যে কোনো সময় ঝড়-জলোচ্ছ্বাসে বড় ধরনের ক্ষতির শঙ্কায় রাত কাটছে উপজেলার এ ইউনিয়নের মানুষের। ঝড়ের পূর্বাভাস জানানোর জন্য এখানে কোনো ঘুর্ণিঝড় কেন্দ্র না থাকায় আইলায় সাতক্ষীরায় প্রাণহানি হয়েছিল।

পরিবেশবীদরা মনে করেন, দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের মানুষের নিরাপত্তার জন্য বঙ্গোপসাগর ও সুন্দরবন কেন্দ্রিক একটি ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র অত্যন্ত জরুরী। কারণ স্থানীয় আবহাওয়া অফিসগুলো তাৎক্ষণিক ঝড়ের গতি-প্রকৃতি ও পূর্বাভাস দিতে পারছে না। স্থানীয় অফিসগুলো শুধুমাত্র বৃষ্টিপাত, তাপমাত্রা ও বায়ুর গতিবেগ রেকর্ড করে ঢাকার কেন্দ্রীয় আবহাওয়া অফিসে পাঠায়। বড় কোনো দুর্যোগ বা ঝড়ের পূর্বাভাস থাকলে ঢাকা অফিস কর্তৃক প্রাপ্ত তথ্য নিয়ে স্থানীয়ভাবে জানানো হয়ে থাকে বলে জানা গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় মসজিদে বৃদ্ধের আত্মহত্যা
পরবর্তী পোস্ট
করোনাকালে রোজাতে স্বাস্থ্যঝুঁকি নেই

রিলেটেড পোস্ট

কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি...

অক্টোবর ১৯, ২০২৬

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের...

অক্টোবর ১৯, ২০২৬

আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম

অক্টোবর ১৮, ২০২৬

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting