দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৩৩
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

দুইটি মামলায় সাক্ষ্য দিলেন অ্যাড. আজাহার হোসেন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৮, ২০২২
সেপ্টেম্বর ১৮, ২০২২ ০ কমেন্ট 421 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরায় কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলার সাক্ষ্য গ্রহণের ৮ম দিনে সাক্ষ্য দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম। আগামী ২৭ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে। এ নিয়ে এ মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো।
রবিবার সকাল সোয়া ৯টায় জেলা কারাগার থেকে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল -৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে হাজির করানো হয় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ জনকে। আসামী উপস্থিতি ছিলেন। সকাল ৯টা ২৫ মিনিটে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। স্বাক্ষীকে জেরার একপর্যায়ে আসামীপক্ষের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এ্যসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. জয়নুল আবেদিন ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আমিরুল ইসলাম গত ধার্য তারিখে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দুটি মামলা একসঙ্গে সাক্ষ্য গ্রহণ না করা সম্পর্কিত আসামীপক্ষের আইনজীবীদের দায়ের করা একটি আবেদন বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তারা এভিডেন্স এ্যক্ট এর ৩৩ সেকশনের ব্যাখা দেন। বাদির জবানবন্দি ২০০ ধারা মোতাবেক রেকর্ড করে পরবর্তীতে ১৫৩ ধারা মোতাবেক এফআইআর হিসেবে গণ্যা করার নির্র্দেশ দেওয়া যায়না বলে তারা ব্যাখ্যা করেন। এ ছাড়া দুটি মামলায় একই সাক্ষী একসাথে জবানবন্দি জেরা করা যাবে না ও শিশু আইনের মামলার আসামীর সঙ্গে পূর্ণবয়স্ক আসামীর এক সাথে বিচার না করার বিষয়টির আইনগত ব্যাখ্যা তুলে ধরেন। তবে বিচারক সকল আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, কাউন্টার মামলার জন্য যে আইনের ব্যাখ্যা বিষ্ফোরক দ্রব্য আইনের মামলার সঙ্গে অস্ত্র আইনের মামলার ব্যাখা এক নয়। তা ছাড়া শুরু থেকেই উভয়পক্ষ একই সাথে দুটি মামলার সাক্ষীর জেরা ও জবানবন্দি করার ব্যাপারে ঐক্যমত পোষণ করলে আদালত তার উপর সম্মান রেখেই কার্যক্রম শুরু করেন।
রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড. আব্দুল লতিফ বলেন, দুটি মামলার একসাথে সাক্ষীর জেরা ও জবানবন্দি করতে উভয়পক্ষ রাজী হয়। তারপর ১০ জনের সাক্ষী ও জেরা হয়ে গেছে। তাছাড়া শিশু আইনের মামলায় রকিবের বিরুদ্ধে চার্জশীট পূর্ণ বয়স্ক মানুষের সঙ্গে দেওয়া হলে প্রতিপক্ষরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেন। ২৬৫ সি ধারা মোতাবেক বাংলাদেশের হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট এ সম্পর্কিত ব্যাখা দিয়ে আবেদন খারিজ করে নতুন করে চার্জ গঠণের নির্দেশ দিয়েই আজকের আসামীপক্ষের একাংশের প্রশ্নের জবাবের নিষ্পত্তি করে দিয়েছেন। ১০ জন সাক্ষীর পর এখন এ ধরণের আবেদন করে আদালতের সময় নষ্ট করা হচ্ছে, যাতে বিচার বিলম্বিত হয়।
একপর্যায়ে তিনি রাষ্ট্রপক্ষ থেকে আসামীপক্ষের উপস্থাপিত প্রশ্নের আইনগত ব্যাখা দেওয়ার জন্য আদালতের কাছে সময়ের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এ্যসোসিয়েশনের সহসভাপতি অ্যাড. মোহাম্মদ আলী, অ্যাড. সত্যরঞ্জন মণ্ডল, সরকারি ক্যেশুলী অ্যাড. শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. ওকালত আলী, অ্যাড. আব্দুল বারী, অ্যাড. মোস্তাফিজুর রহমান শাহানাজ প্রমুখ।
আসামীপক্ষের আইনজীবী ঢাকা সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশানের সাবেক সভাপতি জয়নুল আবেদিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড. আব্দুল মজিদ,
অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. মাসুদুল আলম দোহা, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. লিওন, অ্যৗাড. শাহানারা পারভিন বকুল প্রমুখ।
প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন।
সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন। এঘটনায় করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়। এ পর্যন্ত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ৫০ জন আসামীর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে কারাগারে চিকিৎসাধীন অবস্থায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর ফাঁসির আদেশ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র বিদায় সংবর্ধনা

রিলেটেড পোস্ট

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting