দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩১
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

দাপট দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৯, ২০২৩
মার্চ ৯, ২০২৩ ০ কমেন্ট 431 ভিউস

স্পোর্টস ডেস্ক:

নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ঝড় ও হাসান মাহমুদের বোলিং তোপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে টাইগাররা।

ইংল্যান্ডের ইনিংসে ২৬ রান খরচায় ২ উইকেট নেন হাসান মাহমুদ। মূলত তার কার্যকরী স্পেলের কারণেই সফরকারীদের অল্প রানে বেধে ফেলতে সক্ষম হয় বাংলাদেশ। পরে ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ঝড়ের গতিতে ৫১ রান করেন শান্ত।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ মার্চ) ৩৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে টাইগারদের। কার্যকরী এক ইনিংস খেলে আউট হন দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া রনি তালুকদার। আদিল রশিদের গুগলিতে আউট হওয়া রনি ১৪ বলে করেন ২১ রান। জফরা আর্চারের বাউন্সারে লিটন ক্যাচ দেন ক্রিস ওকসকে। ১০ বলে ১২ রান করেন বাংলাদেশ কিপার।

২ উইকেট চলে গেলেও ঝড় থামাননি ক্রিজে নতুন আসা দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। এরমধ্যে মার্ক উডের করা প্রথম ওভারে টানা চার বাউন্ডারিতে শান্ত নেন ১৭ রান। তারা দুজনে মিলে গড়েন ৬৫ রানের জুটি। এরপর মঈন আলির বলে স্যাম কারেনকে ক্যাচ দেন হৃদয়। ১৭ বলে তিনি করেন ২৪ রান। শান্ত ঝড় থামে দলীয় ১১২ রানে। তার আগে অবশ্য ঝড়ো ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫১ রান আউট করে হন তিনি।

চার উইকেট হারানোর পর সাকিব ও আফিফে ভর করে এগোতে থাকে বাংলাদেশ।

এর আগে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের অল্প পুঁজি পায় সফরকারী দল। শুরুর দিকে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফেরানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু নাসুম প্রথম ওভার করতে এসে ফিলিপ সল্টের ক্যাচ ছেড়ে দেন। পরে সাকিব ছাড়েন জস বাটলারের ক্যাচ। তাতে আক্ষেপ বাড়ে স্বাগতিক শিবিরে।

নাসুম প্রথম ক্যাচ ছাড়লেও তাকে দিয়েই সফলতা পায় টাইগাররা। তার করা শেষ ওভারের শেষ বলে সল্ট ক্যাচ দেন উইকেটের পেছনে, তাতে ৮০ রানে ভাঙে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। ইংলিশ ওপেনার ৩৫ বলে করেন ৩৮ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার। ইংল্যান্ডের পরের উইকেট পড়ে অধিনায়ক সাকিব আল হাসানের হাত ধরে। তার করা তৃতীয় ওভারে সীমানার কাছে ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড মালান।

এরপর মূলত বাটলারই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। ১৬তম ওভারে তাকে ফেরান হাসান মাহমুদ। এর আগের বলেই মুস্তাফিজের শিকার হন বেন ডাকেট। বাটলার ৪২ বলে করেন ৬৭ রান। তার ইনিংসে ছিল সমান ৪টি চার ও ৪টি ছয়। ডাকেট ১৩ বলে খেলেন ২০ রানের কার্যকরী ইনিংস। মন্থর ইনিংস খেলে আউট হন স্যাম কারেন। তাকে শিকারে পরিণত করেন হাসান। ইংলিশ অলরাউন্ডার ১১ বলে করেন ৬ রান। ক্রিস ওকসের উইকেট নেন তাসকিন আহমেদ। ইংল্যান্ডের বাকিদের মধ্যে মঈন আলি ৮, ক্রিস জর্ডান ৫ ও ওকস এক রান করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খাগড়াছড়িতে কয়লার সন্ধান পাওয়ার দাবি স্থানীয়দের
পরবর্তী পোস্ট
১০০ মরফিন ইনজেকশনসহ স্বামী-স্ত্রী আটক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting