
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় জনপদ মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড দর্জি থেকে নেতা মাসুদুর রহমান বাবু ওরফে ডেবিট বাবু।
রাজনৈতিক ভোল পাল্টে অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখা এই দস্যু সর্দারের গ্রেফতারের দাবিতে এখন সোচ্চার স্থানীয় জনতা ও সুন্দরবনের জেলেরা।
সুন্দরবন সংলগ্ন এলাকায় বনদস্যুদের তৎপরতা এবং এলাকাবাসীর আতঙ্কের একটি প্রতিকী চিত্র ৷
রাজনৈতিক ছত্রছায়ায় ভোল বদল অভিযোগ উঠেছে, গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাতারাতি নিজের ভোল পাল্টে ফেলেছে মাসুদুর রহমান বাবু। হরিনগর সানাপাড়া গ্রামের নূর মোহাম্মদ কাগজীর পুত্র বর্তমানে নিজেকে ‘হাইব্রিড বিএনপি’র বড় নেতা হিসেবে জাহির করছে। এই ভুয়া পরিচয়ের আড়ালে এলাকায় ত্রাসের সৃষ্টি করে সে এখন ‘আঙুল ফুলে কলাগাছ’ বনে গেছে।
ভয়ংকর সব অভিযোগ স্থানীয় ভুক্তভোগী ও সুন্দরবনের জেলেদের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বাবুর অপরাধের তালিকা দীর্ঘ দস্যু কানেকশন ৷ সে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনীর প্রধান সহযোগী বা সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে লোকালয়ে কাজ করে। সুন্দরবন থেকে অপহৃত জেলেদের মুক্তিপণের টাকা বাবু নিজ হাতে গ্রহণ করে এবং দস্যুদের কাছে পৌঁছে দেয়।
দস্যুদের জন্য প্রয়োজনীয় বাজার-ঘাট, নিত্যপণ্য ও তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । শুধু বনদস্যুদের সাথে সম্পৃক্ততা না, বিএনপির দলীয় পরিচয় দিয়ে হরিনগর সাত্তার মোড়লের ঘের থেকে মাছ লুট, অর্থের বিনিময়ে বাজারে জায়গা দখলসহ নানাবিধ অপকর্মে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷
তবে তার বিরুদ্ধে তদন্ত করলে সত্যতা মিলবে বলে জানান, নাম প্রকাশে অনিচ্ছুক বহু ব্যক্তিরা৷

