দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৩০
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

তাসকিন-সৌম্যর ব্যাট-বল সাড়ে ৮ লাখ টাকায় বিক্রি

কর্তৃক kobirubel.satnadee মে ৪, ২০২০
মে ৪, ২০২০ ০ কমেন্ট 283 ভিউস

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে দুর্গতদের সাহায্যে নিজেদের প্রিয় ব্যাট-বল নিলামে তুলেছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। রবিবার রাতে অনুষ্ঠিত হয়ে গেছে সেই নিলাম। উচ্চমূল্যেই বিক্রি হয়েছে তাদের স্মৃতিবহুল এই স্মারক। দুইজনের ব্যাট ও বল মিলে নিলাম থেকে পাওয়া গেছে সাড়ে ৮ লাখ টাকা।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা নিলামে সৌম্যর ব্যাট বিক্রি হয়েছে সাড়ে চার লাখ টাকায়, অপর দিকে তাসকিনের বলটি বিক্রি হয় চার লাখ টাকায়। নিলাম থেকে পাওয়া এই অর্থের পুরোটাই করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে ব্যয় করা হবে। আয়োজকরা জানিয়েছেন, ব্যাট ও বল দুটিই কিনে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক। প্যাকেজ হিসেবে ব্যাংকটি সাড়ে আট লাখ টাকা বিড করেছে। অবশ্য ব্যাংকটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি আয়োজকরা।

২০১৯ সালে সৌম্য নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন। ৯৪ বলে সেঞ্চুরি তুলে বাংলাদেশের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছিলেন। বোল্ট, সাউদি, ওয়াগনারদের বিপক্ষে বিরুদ্ধ কন্ডিশনে তার সেই নজরকাড়া ইনিংসটি ছিল ১৪৯ রানের।

সৌম্য জানালেন সেই ব্যাটের সঙ্গে তার অনেক আবেগ জড়িয়ে, ‘সেঞ্চুরির ব্যাটটা আমার একদম নতুন ছিল। মুমিনুল ভাই সব সময় বড় ম্যাচে নতুন ব্যাট দিয়ে খেলার কথা বলেন। আমার প্রথম টেস্ট সেঞ্চুরির কারণে ব্যাটটায় অনেক স্মৃতি জড়িত আছে। অনেক আবেগ আছে। আমি চেয়েছিলাম যে ব্যাটটা অনেক সময় আমার কাছে থাকুক। কিন্তু এখন করোনার সময় ব্যাটটা নিলামে তোলার প্রস্তাব পাওয়ার পর দ্বিতীয়বার আর ভাবিনি। আমার এই ব্যাটের কারণে যদি দুইটা মানুষের উপকার হয়, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করবো।’

অপরদিকে তাসকিন শ্রীলঙ্কার মাটিতে পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের স্বাদ। স্বাগতিক ইনিংসের শেষ ওভারে আসেলা গুনারত্নে, সুরাঙ্গা লাকমাল ও নুয়ান প্রদ্বীপের উইকেট নিয়ে কীর্তিটি গড়েন। পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক পেয়েছিলেন অভিষেকে পাঁচ উইকেট পাওয়া এই পেসার।

তাসকিন প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমার ঘরে সংগ্রহকৃত সবগুলো সামগ্রীই আমার কাছে অনেক মূল্যবান এবং প্রিয়। প্রিয় একটি জিনিসের মাধ্যমে অসহায়দের সাহায্য করতে পারাটা দারুণ অনুভূতির। আমার ইচ্ছে ছিল অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট পাওয়া বলটি নিলামে তোলার। কিন্তু বাসা পরিবর্তন করতে গিয়ে বলটা হারিয়ে গেছে। ফলে হ্যাটট্রিকের বলটি তুলেছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় আক্রান্ত আরও ৬০ পুলিশ
পরবর্তী পোস্ট
মাহমুদউল্লাহকে নিয়ে গর্ব করেন তামিমরা

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting