দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৬
সাতক্ষীরা পৌরসভায় বিএনপির টিকিট কার হাতে?
পদ্মা ব্যারেজ -পানির অধিকার আদায় ও নদী প্রবাহ...
সাতক্ষীরায় মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ
তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ
ভারতীয় জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ সুন্দরবন, আতঙ্কে জেলে-বাওয়ালিরা
পানিতে ভাসছিল দুই শিশুর মরদেহ
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ​
পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দু’জন গ্রেফতার
পরিবেশ রক্ষায় শ্যামনগরের সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ...
আশাশুনিতে বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় হলুদ চাষে বাম্পার ফলন, এবার লক্ষ্যমাত্রা অতিক্রম

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩, ২০২১
আগস্ট ৩, ২০২১ ০ কমেন্ট 359 ভিউস

বিশেষ প্রতিবেদক, তালা: উৎপাদন খরচের চেয়ে বেশি লাভজনক ফসল হওয়ায় কৃষি ও খাদ্য উৎপাদন অঞ্চল তালা উপজেলায় এবার হলুদের আবাদ বৃদ্ধি, বাম্পার ফলন সকল লক্ষ্যমাত্রা অতিক্রম।

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় উঁচু ও মাঝারি উঁচু জমিতে বেলে বা বেলে-দোআঁশ মাটিতে  হলুদ সোনা বা হলুদ চাষ করে তালা উপজেলার কৃষকরা এখন আর্থিকভাবে লাভবান হচ্ছেন। গত বছর তালা উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৩৫০ হেক্টর জমিতে, এবং অর্জন হয়েছিল  ৩৫০ হেক্টরের কিছু বেশি জমিতে । এ বছর হলুদের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫০ হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৪১০ হেক্টর ছাড়িয়ে যাওয়ার আশা করছেন কৃষি অধিদপ্তর তালা।

তালা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সদর, খলিলনগর, তালা সদর চাষীরা হলুদ চাষ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হচ্ছে তালা খলিলনগর ও জালালপুর ইউনিয়নে কানাইদিয়া এলাকায় ও পাটকেলঘাটা কুমিরা ইউনিয়নে। এ উপজেলায় ৪১০ হেক্টর জমিতে লাভজনক ফসল হিসেবে হলুদের চাষ হয়েছে।

এখন উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে চাষীরা জমিতে পরিচর্যা করছেন। সরেজমিনে গিয়ে জানাযায়, হলুদ চাষ খুবই লাভজনক। হলুদ চাষ সাধারণত জৈষ্ঠ মাসের শেষে আষাঢ় মাসের শুরুতে হলুদের বীজ রোপণ হয়। প্রতি বিঘাতে ৪ থেকে ৫ মন হলুদের বীজ লাগে। হলুদ  মাত্র ৬ -৮ মাসের মধ্যেই উঠানো যায়। বিঘা প্রতি হলুদ ৭০-৮০ মণ হয়ে থাকে । এক বিঘা জমিতে হলুদের আবাদ করতে খরচ হয় মাত্র ২৮ থেকে ৩০ হাজার টাকা। আর প্রতিমণ হলুদ বিক্রি হয় ১০০০ থেকে ১২০০ শ’ টাকা।

কৃষকদের সাথে কথা বলে জানা যায় , হলুদ বিক্রি করতে কষ্ট হয় না। বাজারে নেয়ার সঙ্গে সঙ্গে পাইকাররা হলুদ কিনে নেন। তালা সদর ইউনিয়নের গ্রামের কৃষক নজরুল ইসলাম ও রমজান হাওলাদার ও কামরুল ইসলাম জানান, প্রতি বিঘাতে ২৮ থেকে ৩০ হাজার টাকা খরচ করে ৭০ থেকে ৮০ মণ হলুদ পাওয়া যাই, যার বাজার মূল্য ৭০ থেকে ৯০ হাজার টাকা। এতে বিঘাপ্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ থাকে। তাদের মতে তিন – চার বিঘা জমিতে হলুদ চাষ করে ৪ -৬ বছরে লাখপতি হওয়া সম্ভব।

অন্যদিকে তালা উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বারুইহাটি, আগোলঝাড়া, ভায়ড়া, ডাংগানলতা এবং খলিলনগর ইউনিয়নে দক্ষিণনলতা, মহান্দী, তেতুলিয়া ইউনিয়নে তেতুলিয়া ও শুকদেবপুর গ্রামে প্রচুর পরিমাণে হলুদ চাষ হয়েছে। খলিলনগর ইউনিয়ন এর মহান্দী গ্রামের কৃষক মুনছুর হোসেন জানান, তিনি ২ বিঘা জমিতে এবার হলুদের চাষ করেছে শেষ পর্যন্ত ৪০-৫০ হাজার টাকা খরচ হবে , বাজার দর স্বাভাবিক থাকলে আনুমানিক দেড় থেকে দুই লক্ষাধিক টাকা বিক্রি হবে।

তালা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, তালা উপজেলায় গত বছর ৩৫০ হেক্টরের কিছু বেশি পরিমাণ জমিতে হলুদের চাষ হয়েছিলো এবং লক্ষ্যমাত্রা অতিক্রম করেছিলো । এ বছর আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫০  হেক্টর জমিতে এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪১০ হেক্টর হবে। তালা এলাকার হলুদের চাহিদা অন্য জেলা ও বিভাগীয় শহরে ব্যাপক রয়েছে। তালা উপজেলায় কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আছে, আমরা সর্ব সময় কৃষকদের সেবা দিয়ে যাবো। আবহাওয়া উপযোগী থাকায় এই উপজেলায় ফসলের উৎপাদন খরচ খুব কম, পাশাপাশি রাসায়নিক সারের প্রয়োজন খুব কম, গত বছরের তুলনায় এবার হলুদের আবাদ বেড়েছে লক্ষ্যমাত্রাও অতিক্রম করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় মাল্টা চাষে ঝুঁকছে বেকার যুবকরা
পরবর্তী পোস্ট
বাল্যবিবাহ মুক্ত তালা উপজেলা গড়তে চান মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার

রিলেটেড পোস্ট

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র

সেপ্টেম্বর ৯, ২০২৬

তালায় প্রধান শিক্ষক অসীম কুমারের বিরুদ্ধে অনিয়ম ও...

আগস্ট ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting