দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:৫১
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় টিআরএম বাঁধের পানি কমিটির সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৬, ২০২১
আগস্ট ২৬, ২০২১ ০ কমেন্ট 356 ভিউস

তালা প্রতিবেদক: কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন ও  পাখিমারা বিলের টিআরএম বাধের কার্যক্রম  অব্যাহত রাখার দাবীতে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ শে আগষ্ট) বেলা ১১টায় তালা উপজেলা পানি কমিটির পক্ষ থেকে উক্ত সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম বাস্তবায়ন হওয়ায় কপোতাক্ষ অববাহিকার জনজীবনে স্বস্তি দেখা দিয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার কবল থেকে এই এলাকা মুক্ত হয়েছে। কিন্তু বর্তমানে বিভিন্ন জটিলতার কারণে পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম অব্যাহত রাখা যাবে কিনা তা নিয়ে বিভিন্ন ধরণের সন্দেহ দেখা দিয়েছে। কপোতাক্ষ ঐতিহ্যবাহী একটি দীর্ঘতম নদ। কালের বিবর্তনের ফলে নদটি জোয়ার ভাটা বন্ধ হয়ে যায়। পলিতে  নদী ভরাট হয়ে জলাবদ্ধতা শুরু হয় এবং ক্রমশ এর তীব্রতা ও বিস্তৃতি বৃদ্ধি পেতে থাকে। জলাবদ্ধতায় জনজীবন অচলাবস্থার সম্মুখীন হয়। দীর্ঘদিনের এই জলাবদ্ধতার সমাধানকল্পে জনগণের দাবীর প্রতি সদয় হয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক উদ্যোগে একটি প্রকল্প অনুমোদিত হয়। প্রকল্পের নাম ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (১ম পর্যায়)’। প্রকল্পটি শুরু হয় ২০১১ সালের জুলাই মাসে এবং সমাপ্ত হয় ২০১৭ সালের জুন মাসে।

এ সময় তিনি বলেন, কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অগ্রাধিকার মূলক একটি প্রকল্প। প্রকল্পটির সফলতা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হোক সেটি কোনক্রমেই কাম্য হতে পারে না। অবশ্যই প্রকল্পটির সফলতা ধরে রাখা নির্ভর করছে পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম অব্যাহত রাখা যাবে কিনা তার উপর। সেকারণে অতি দ্রুত বাঁধ সংস্কার করে টিআরএম চালু করা অত্যন্ত জরুরী। পানি কমিটি জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, প্রশাসনসহ সকল মহলের জোরালো ভূমিকা গ্রহণের জন্য জোর দাবী জানান।

সংবাদ সম্মেলনে তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, পানি কমিটি নেতা অচিন্ত্য সাহা, মোঃ শফিকু  ইসলামহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালীগঞ্জে গাঁজা সহ বাবু মেম্বর ও তার সহযোগী গ্রেফতার
পরবর্তী পোস্ট
প্রতাপনগরে বানভাসিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting