দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১৪
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

তারুণ্যের তেজে নবযুগের ভেলায় বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 282 ভিউস

স্পোর্টস ডেস্ক:

মার্ক উডকে নাজমুল হোসেন শান্তর টানা চারটি চার, হাসান মাহমুদের ভয়ংকর ইয়র্কারে জস বাটলারের অসহায় আত্মসমর্পণ, আদিল রশিদের গুগলিকে মামুলি বানিয়ে তৌহিদ হৃদয়ের ছক্কা কিংবা কাভার থেকে ক্ষীপ্রতার সঙ্গে বাটলারকে মেহেদি হাসান মিরাজের রানআউট— সবকিছু মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তারুণ্যে গড়া সাকিব আল হাসানের দল ছিল দুর্বার।

শের-ই-বাংলায় এর আগেও বহুবার বড় দলগুলোকে হারানোর উৎসবে মেতেছিল লাল সবুজের দল। ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় এই আর এমন কি? এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। বুঝে হোক না বুঝে অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়বস্তু বানিয়ে ফেলেছেন।

অন্য অনেক জয় থেকে, অনেক সিরিজ থেকে এই জয় বাংলাদেশের টি-টোয়েন্টির ধূসর ইতিহাসে রঙিন হয়ে থাকবে। চনমনে থেকে আগ্রাসী ক্রিকেট, ভয়ডরহীন মনোভাব, হার না মানা মানসিকতা সবকিছুই দেখা গেছে বাইশ গজে। দলের নবীনতম সদস্য থেকে শুরু করে দেড়যুগ ধরে খেলা ক্রিকেটার, এই সিরিজেই দ্বিতীয় মেয়াদে যোগ দেওয়া কোচ চন্ডিকা হাথুরুসিংহে সবাই যেন ছিলেন একই সূত্রে গাঁথা।

এই সিরিজের অন্যতম আবিস্কার অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়ক হিসেবে, ক্রিকেটীয় বুদ্ধিতে সাকিবের কোনো কমতি ছিল না। কিন্তু এবার যেন আরও আলাদা। যেন নিজের খোলনলচে বদলে ফেলেছেন। ২২ গজে তার বিচরণ, সতীর্থদের সঙ্গে রসায়ণ, ব্যাটিং-বোলিং পারফরম্যান্সে অসাধারণ; সবমিলিয়ে এক অনন্য সাকিবকেই দেখা গেছে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের আক্ষেপ ছিল ঝিমিয়ে পড়া মানসিকতা নিয়ে। যাদের ব্যাটে রানের ফুলঝুরি, বোলিংয়ে উইকেটের মিছিল তারা যেন খেই হারিয়ে ফেলতেন। আগ্রাসী মনোভাব তো দূরের বিষয়। অধিনায়ক বদলেছে, প্রধান কোচকে বিশ্রাম দিয়ে উড়িয়ে আনা হয়েছিল টি-টোয়েন্টির জন্য বিশেষজ্ঞ কোচ; কিন্তু একটা জিনিসই বদলায়নি সেটি ২২ গজের পারফরম্যান্স। এবার সেটি দেখা মেলে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে স্পোর্টিং উইকেটে।

এই সিরিজ যেন টি-টোয়েন্টিতে নবযুগের ইঙ্গিত। ক্রিকেটারদের অ্যাপ্রোচের ভিন্নতাই বলে দিচ্ছে তা। যেমনটা বলছেন বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ানো অধিনায়ক সাকিব, ‘আমরা কোন সিরিজের সাথেই কোন সিরিজের তুলনা করতে চাই না। প্রতিটা ম্যাচই জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে খেলে জিতেছি আমার কাছে মনে হয় এটা একটা সময় আমরা খুব একটা করিনি। সেদিক থেকে আমার কাছে মনে হয় আমরা পুরো দলই সন্তুষ্ট।’

একইভাবে জাতীয় নির্বাচক হাবিবুল বাশারও বলেছেন। সাকিবদের ব্র্যান্ড অব ক্রিকেটে তার ঠোঁটে তৃপ্তির হাসি, ‘সাফল্য যে আগে ছিল না, তা নয়। তবে আমরা যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চেয়েছি, এই সিরিজে কিছুটা হলেও পেরেছি। সিরিজের ফল ২-০ হয়ে গেছে। আমরা সিরিজ জিতে গেছি। তবে যেটা বেশি তৃপ্তিদায়ক ছিল, টি-টোয়েন্টি সংস্করণে যেভাবে আমরা খেলতে চাই, তার কিছুটা হলেও এই সিরিজে এখন পর্যন্ত আমরা প্রকাশ করতে পেরেছি।’

এই সিরিজে দুই দলের মধ্যে সর্বোচ্চ রান নাজমুল হোসেন শান্তর (১৪৪), সর্বোচ্চ উইকেট যৌথভাবে মেহেদি হাসান মিরাজ-তাসকিন আহমেদ (৪), সর্বোচ্চ ডিসমিসাল লিটন দাশের (৫) এবং সর্বোচ্চ ক্যাচও শান্তর (৪)।

দেশের মাঠে খেলা মানেই যেন স্পিন উইকেট। বিপিএলের পর এবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মরা উইকেটের ধারা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। তবুও কিছুটা সহায়তা ছিল স্পিনারদের। এমন উইকেটে বাংলাদেশের তিন পেসার তাসকিন-মোস্তাফিজ-হাসান মাহমুদ যেভাবে বোলিং করে গেছেন তা এক কথায় অতুলনীয়। ডেথ ওভারে কৃপণ বোলিং, ব্রেক থ্রু এনে দিয়ে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে আসা; সর্বোচ্চটুকুই দিয়েছেন এই ত্রয়ী।

মোস্তাফিজ ৫.৫৮ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ৩টি, তাসকিন ৭.৩৩ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ৪টি। আর হাসান ৬.৫০ ইকোনোমিতে রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ইংল্যান্ডের পেসারদের মধ্যে একমাত্র জোফরা আর্চার দারুণ বোলিং করেছেন, ৪ উইকেট নিয়েছেন ৬.৬৩ ইকোনোমিতে। বাংলাদেশের তিন পেসারের সঙ্গে তুলোনা করলে একমাত্র তিনি আছেন তাসকিনের আগে (ইকোনোমির ভিত্তিতে)। বাকিরা সবাই ৬.৫০ এর বেশি। কারানের ইকোনোমি ৬.৭৭, জর্ডানের ইকোনোমি ৮.৯১, ওকসের ইকোনোমি ১০ ও এক ম্যাচ খেলা উডের ইকোনোমি ১২।

পেসারদের নিয়ে প্রশ্নে সাকিবের উত্তর, ‘আমাদের বোলিং ইউনিট ভালো ছিল। আমরা ৬ জন প্রপার বোলার নিয়ে খেলেছি। হয়তো আমাদের আরও অনেক কিছু টিউনিংয়ের দরকার আছে। বিশ্বকাপের কথা চিন্তা করলে আমাদের শুরুটা ভালো হলো।’

ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং ২২ গজের সব বিভাগেই বাংলাদেশ ছিল অদম্য। পরিসংখ্যানও বলছে তাই। টি-টোয়েন্টিতে বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘এত তাড়াতাড়ি বিচার করা যদিও কঠিন। তবে এটা সত্য বাংলাদেশ তিন বিভাগেই ভালো খেলেছে, আগে কি হতো আমাদের ব্যাটিংয়ে ১০-১৫ রান কম হতো, বোলাররা রান বেশি দিয়ে ফেলতো এবার এসবে ঘাটতি কম ছিল। ফিল্ডাররা ভালো করেছে। যে অ্যাপ্রোচে বাংলাদেশ খেলেছে এটা প্রশংসনীয়, তবে এটা ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে না পারে তাহলে এই জয় নিয়েও কথা হবে পরে।’

ইংল্যান্ড সিরিজে তারুণ্যের তেজে তেজোদীপ্ত এক বাংলাদেশকে দেখেছে বিশ্ব। তাদের পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ ভাসতে শুরু করেছে নবযুগের ভেলায়। তারুণ্যের ছোঁয়ায় বাংলাদেশের ক্রিকেটে ফুটুক নবযুগের রক্তরাগ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাঁচ ফিফটির ম্যাচে গাজী ক্রিকেটার্সের জয়, মোহামেডানের হার
পরবর্তী পোস্ট
গিবসের সেই তাণ্ডবের ষোলো বছর

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting