দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫০
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

তামিমের ডাকে সাড়া দিয়ে পিচ পর্যবেক্ষণে সাকিব

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৫, ২০২৩
মার্চ ৫, ২০২৩ ০ কমেন্ট 349 ভিউস

স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট পরিদর্শনের সময় পিচ নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কোচ হাথুরুসিংহের সাথে উইকেট পরিদর্শনের সময় অধিনায়ক তামিম ডেকে নেন সাকিবকে। বন্ধুর ডাকে সাড়া দিয়ে তাৎক্ষনিক তামিমের দিকে এগিয়ে যান সাকিব। দু’জনে কথা বলতে বলতে ঘুরে দেখেছেন উইকেট।

তৃতীয় ওয়ানডের ভেন্যু সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট দেখছিলেন বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরুসিংহে আর অধিনায়ক তামিম ইকবাল। কোচ হাথুরুসিংহে হাত দিয়ে মাটি ঘসে বোঝার চেষ্টা করেছেন উইকেটের চরিত্র। কি লুকিয়ে আছে এই ২২ গজে? কে সাহায্য পাবে এই পিচে? স্পিনার? পেসার? নাকি ব্যাটার?

সেটা বুঝতেই হঠাৎ তামিম হাত নেড়ে কাকে যেন ডাকলেন সেন্টার উইকেট থেকে। একটু পরে অধিনায়কের দিকে হাটা দিলেন সাকিব। বোঝা গেলো উইকেট সম্বন্ধে শতভাগ নিশ্চিত হতেই বন্ধুর সরণাপন্ন তামিম। দু’জনে উইকেটে বেশ কিছু সময় কথা বললেন। কথা বলতে বলতে উইকেট ঘুরে ঘুরে দেখেছেন। এক পর্যায়ে তাদের আলোচনা সামিল হয়েছেন কোচ চান্দিকা হাথুরুসিংহেও।

ইতোমধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ টাইগারদের হাতছাড়া হয়ে গেছে। এখন তাই ক্রিকেটারদের মনোযোগ তৃতীয় ম্যাচ জিতে অন্তত হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে নামার আগে অধিনায়ক তামিমও তাই পিচ নিয়ে হোমওয়ার্ক সেরে নিচ্ছেন।

তবে দেশের দুই প্রধান তারকার আলাপের সময় ঘটনাস্থলে ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তৃতীয় ম্যাচ খেলতে গতকাল সকালে চট্টগ্রাম পৌঁছায় বাংলাদেশ দল। যদিও দলের সঙ্গে ছিলেন না সাকিব। আজ সকালেই তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। সেখানে পৌঁছেই তিনি চলে যান অনুশীলনে। যেন তার কাছে ভ্রমণ ক্লান্তি বলে কিছুই নেই। এর আগেও সকালে আমেরিকা থেকে পৌঁছে দুপুরে তিনি যোগ দিয়েছিলেন সতীর্থদের অনুশীলনে।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়লেও দ্বিতীয় ম্যাচে বড়সড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাবিতে হল ফি এক লাফে তিনগুণ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের
পরবর্তী পোস্ট
‘মোস্তাফিজ আগের ছন্দ খুঁজে পেয়েছে’

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting