দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৭
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

তামিম কি মোস্তাফিজকে আরেকটু আগে আনতে পারতেন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 354 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে ২০৯ রানের সম্বল নিয়ে এক প্রান্ত থেকে সাকিব আল হাসানকে দিয়ে বোলিং উদ্বোধন করালেন তামিম ইকবাল। অন্য প্রান্তেও শুরুতে স্পিন আনার কথাই ভেবেছিলেন, ক্যাপ খুলে বোলিংয়ের জন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন মেহেদী হাসান মিরাজ।

তবে শেষ মুহূর্তে মত বদলে মিরাজকে সরিয়ে তামিম আনলেন তাসকিন আহমেদকে। প্রথম ওভারেই ব্রেকথ্রু এনে দিয়েছিলেন সাকিব, আরেকটি উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হলো নবম ওভার পর্যন্ত।

সাকিব-তাসকিনের পর আক্রমণে আসা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এনে দিয়েছেন পরের দুটি উইকেট। এরপর এলেন মিরাজ। কিন্তু মোস্তাফিজুর রহমান, তিনি কোথায়। বাঁহাতি পেসারকে তামিম যখন আক্রমণে আনলেন, ইনিংসের বয়স ২০ ওভার। মানে দুই প্রান্তের বলই ১০ ওভারের পুরোনো।

মোস্তাফিজের ক্ষেত্রে বল পুরোনো হলেও সমস্যা নেই—এমনটি মনে করাই যায়। স্লোয়ার আর কাটার যাঁর প্রধান অস্ত্র, তাঁকে আপনি একটু পরে আনতেই পারেন। পুরোনো বলে বরং তাঁর একটু সুবিধাই।

মোস্তাফিজ যে মিরপুরে বোলিং করতে পছন্দ করেন, সেটি আলাদা করে না বললেও চলে। এখন পর্যন্ত ওয়ানডেতে যে কয়টি ভেন্যুতে কমপক্ষে ৫ ওভার বোলিং করেছেন, গতকালের আগে এমন গড় (১৪.৮৩) ও এমন ইকোনমি রেট (৩.৮৯) নেই আর কোথাও।

সেখানেই কাল ৫ নম্বরে তাঁকে আনলেন তামিম। ৮৩ ম্যাচের ক্যারিয়ারে মোস্তাফিজ পঞ্চম বোলার হিসেবে বোলিংয়ে এলেন মাত্র ষষ্ঠবারের মতো। এর আগে দেশের মাটিতে একবারই এত পরে এসেছিলেন, ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে সেবার ১১তম ওভারেই দেখা গিয়েছিল মোস্তাফিজকে। সেটি আবার ছিল ম্যাচের প্রথম ইনিংস।

মানে দেশের মাটিতে ম্যাচে প্রতিপক্ষ যখন রান তাড়া করছে, অধিনায়কেরা বরাবরই মোস্তাফিজের ওপর আগেভাগেই ভরসা রেখেছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের উইকেট ছিল চিরায়ত মিরপুরের উইকেট। মন্থর গতি, অসম বাউন্স, বল যেখানে গ্রিপ করছিল, মিলছিল টার্নের দেখাও।

যদি দুই দলের বোলিং আক্রমণের তুলনা করেন, তাহলে ইংল্যান্ড দলে মোস্তাফিজের সবচেয়ে কাছাকাছি ধরনের বোলার ক্রিস ওকস। এমনিতে সিম আর সুইংয়ের ওপর নির্ভর করলেও এমন উইকেটে স্বাভাবিকভাবেই ক্রস সিম আর কাটারের ওপর নির্ভর করেন। সেই ওকসকে দিয়ে বাটলার গতকাল ইনিংস উদ্বোধন করিয়েছেন, করিয়েছেন টানা ৫ ওভার।

এটা দুর্ভাগ্যজনক। যেকোনো পেসারই নতুন বলের স্বাদ পেতে চায়। তাকে অনেক পরে আনা হয়েছে। হতে পারে কৌশলগত কোনো সিদ্ধান্ত। তবে ও যখন এসেছে, সেখান থেকে ১০ ওভার টানা করলেও ৪০ ওভার হয়ে যায় ইনিংসের। হয়তো শুরুতে স্পিনার উইকেট পেয়েছে, মোস্তাফিজ আরও পরে এসে শেষের দিকের উইকেট তুলে নেবে—এমন গেমপ্ল্যান ছিল।

আর যেখানে ২০৯ রানের সম্বল মানে বাংলাদেশের উইকেট দরকার নিয়মিত বিরতিতে, সেখানে মোস্তাফিজকে ২১তম ওভার পর্যন্ত ধরে রেখেছেন তামিম। রেকর্ড বলে, মিরপুরে ডেথ ওভারের চেয়েও প্রথম পাওয়ারপ্লেতে বেশি ভালো মোস্তাফিজ। এ মাঠে শেষ ১০ ওভারে মোস্তাফিজ ১৮ উইকেট নিয়েছেন, তবে ওভারপ্রতি খরচ করেছেন ৪.৫২ করে রান। সেখানে প্রথম পাওয়ারপ্লেতে তাঁর ১২ উইকেট আছে, যেখানে ওভারপ্রতি খরচ ৪.৩৪ রান।

সম্বল কম, আবার উইকেটও প্রয়োজন, সঙ্গে মিরপুরের চিরায়ত উইকেট—এমন একটা মঞ্চ মোস্তাফিজের জন্য হতে পারত আদর্শ। অবশ্য যে সময় মোস্তাফিজকে আনা হয়েছে, সেখানেও পার্থক্য গড়ে দেওয়ার সুযোগ ছিল তাঁর। কয়েক ওভার আগে জস বাটলার ফিরে গেছেন, ক্রিজে অপেক্ষাকৃত নতুন উইল জ্যাকস। তবে মোস্তাফিজ ঝলকটা ঠিক দেখাতে পারেননি, শেষ পর্যন্ত ৮ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্যই থেকেছেন।

ম্যাচ শেষে নাজমুল হোসেন অবশ্য বলেছেন, মোস্তাফিজ ভালো বোলিং-ই করেছেন, ‘যে রানটা করেছিলাম, বোলিংটা যেভাবে শুরু করেছিলাম, ওই রানটা আমরা ডিফেন্ড করার মতো অবস্থায় চলে গেছিলাম। কারণ, ১০০ রানে ৫ উইকেট…ওদের আরও অনেক রান লাগত। আমাদের যে বোলিং আক্রমণ আর উইকেটটা যেমন ছিল, আমার মনে হয় ওখান থেকে ম্যাচটা জেতা সম্ভব ছিল। কোনো একভাবে হয়নি। ফিজ (মোস্তাফিজ) বা তাসকিন ভালো বোলিং করেছে… তিনটা স্পিনারই ভালো বল করেছে। কিন্তু ম্যালান আসলে বেশ ভালো ব্যাটিং করেছে।’

সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন অবশ্য মোস্তাফিজকে এত পরে দেখে বিস্ময়ই প্রকাশ করেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক। যেকোনো পেসারই নতুন বলের স্বাদ পেতে চায়। তাকে অনেক পরে আনা হয়েছে। হতে পারে কৌশলগত কোনো সিদ্ধান্ত। তবে ও যখন এসেছে, সেখান থেকে ১০ ওভার টানা করলেও ৪০ ওভার হয়ে যায় ইনিংসের। হয়তো শুরুতে স্পিনার উইকেট পেয়েছে, মোস্তাফিজ আরও পরে এসে শেষের দিকের উইকেট তুলে নেবে—এমন গেমপ্ল্যান ছিল।’

‘তবে সেটি কাজ করেনি। তবে আমার মনে হয়, নতুন বলে আনলে সে নিজের দক্ষতা আরেকটু ভালোভাবে দেখাতে পারত। এরপরও পুরোনো বলেও সে নিজের সামর্থ্য দেখিয়েছে। তবে ডেভিড ম্যালান একটা দিক ধরে রাখার কারণে নতুন ব্যাটসম্যান আসেনি। বাংলাদেশের হারের অন্যতম কারণ এটি।’

দিন শেষে বড় পার্থক্য তো ম্যালানের ব্যাটিং-ই। এমনিতে ২০৯ রানের সম্বল নিয়ে ইংল্যান্ডের এমন ব্যাটিং লাইনআপের বিপক্ষে ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি করাটাই বাংলাদেশের বোলারদের জন্য বড় একটা কৃতিত্ব—সেটি নিয়ে সংশয় থাকা উচিত নয়। ব্যাটিংয়ে যে কিছু রান বাংলাদেশ কম করে ফেলেছে, সেটা নিয়েও দ্বিমত পোষণ করার সুযোগ নেই বললেই চলে। তবুও ১৭তম ওভারের মধ্যেই ৪ উইকেট তুলে নেওয়ার পর বাংলাদেশ দারুণ এক সম্ভাবনাই তৈরি করেছিল। শেষ পর্যন্ত ম্যালানের দুর্দান্ত ব্যাটিংয়ে তা হয়নি।

তবে তামিম কি গতকাল উইকেট নেওয়ার অপশন হিসেবে মোস্তাফিজকে আরেকটু আগে বোলিংয়ে আনতে পারতেন? প্রশ্ন সেটিই।

ম্যালানের ব্যাটিংয়ের সঙ্গে পার্থক্য গড়ে দিয়েছে আরও কিছু ব্যাপারও। মোস্তাফিজের এত পরে বোলিংয়ে আসাও হয়তো সেটির একটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাবনায় পিস্তল নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া দিলেন মেয়রপুত্র
পরবর্তী পোস্ট
হার্ট অ্যাটাক হয়েছিল সুস্মিতা সেনের, পরানো হয়েছে রিং

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting