দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:১৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

তাই বলে জার্সি কেনার টাকাও ছিল না! যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না এনএসসি কর্তারা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১১, ২০২৩
এপ্রিল ১১, ২০২৩ ০ কমেন্ট 367 ভিউস

স্পোর্টস ডেস্ক :

নারী দলকে অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমারে পাঠাতে না পারায় সমালোচিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অর্ধ কোটি টাকা ব্যবস্থা করতে পারেনি বলে সাবিনা খাতুনদের খেলতে পাঠাতে পারেনি বলে আক্ষেপ করেছিলেন ফুটবল ফেডারেশনের কর্তারা। অথচ জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বাফুফে তার চেয়ে প্রায় দ্বিগুণ বাজেট দিয়েছিল। বিমান ভাড়া, হোটেল ভাড়া, ক্রীড়াসামগ্রী থেকে শুরু করে পকেট মানি মিলিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মোট ৯২ লাখ টাকার বাজেট পাঠিয়েছিল মন্ত্রণালয়ে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সেই বাজেটের মধ্যে মোজা কেনা, জার্সি কেনাসহ ইমার্জেন্সি মানিও অন্তর্ভুক্ত ছিল।

আর্থিক সংকটে মেয়েদের টুর্নামেন্টে খেলতে না পারার দায়টা বাফুফে চাপিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওপর। বাফুফের দোষারোপকে উদ্দেশ্যপ্রণোদিত বলে রোববারই পাল্টা তোপ দাগিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। সোমবারই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাওয়া যায়, বাফুফের দেওয়া বাজেটের পরিমাণ। ঢাকা থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনের দূরত্ব খুব বেশি নয়। কিন্তু বাফুফে যাওয়া-আসা মিলিয়ে প্রতিজনে বিমান ভাড়া ধরেছে ১ লাখ ২৫ হাজার টাকা করে।

খেলোয়াড়, কোচ, কর্মকর্তা মিলিয়ে ৩১ জনের বিমান ভাড়া, ভিসা ফি এবং ইন্স্যুরেন্স ফি বাবদ মিলিয়ে বাজেট দিয়েছে ৪২ লাখ ৬৭ হাজার টাকা। অথচ বিমান ভাড়া প্রতিজনে ৮০ হাজার টাকার মধ্যেই হয়ে যাওয়ার কথা। এটা নিয়েও প্রশ্ন উঠেছে। এর পর মিয়ানমারে হোটেল ভাড়া বাবদ ১৩টি ডাবল ও ৫টি সিঙ্গেল রুমের জন্য ২৫ হাজার ডলার ধরেছে বাফুফে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হিসাবে ডলার মূল্য ধরা হয়েছে ১১৫ টাকা করে। তাতে আবাসন বাবদ খরচ দেখিয়েছে ২৮ লাখ ৭৫ হাজার টাকা।

উয়েফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটি গাড়ি উপহার দিয়েছে। সেই গাড়িতে করে মেয়েরা অনুশীলন থেকে শুরু করে ম্যাচ ভেন্যুতে যায়। নিজেদের গাড়ি থাকতেও বাফুফে ভবন টু বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাতায়াতের জন্য ২৫ হাজার টাকার বাজেট দিয়েছে। সব মিলিয়ে বিমান ভাড়া, আবাসন খাত ও যাতায়াত বাবদ যে বাজেট দিয়েছে ফুটবল ফেডারেশন, তাতে টাকার অঙ্কটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ৭২ লাখ।

অথচ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন, মেয়েদের মিয়ানমার সফরের জন্য ৫০ লাখ টাকা লাগত। জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ে বাফুফের দেওয়া বাজেটের পরের অংশ নিয়েও নানা প্রশ্ন উঠেছে। ক্রীড়াসামগ্রী খাতের মধ্যে অনুশীলন জার্সি, ম্যাচ জার্সি, টি-শার্ট, বুট, গোলরকক্ষক গ্লাভস, থেরা ব্যান্ড, মোজা, ব্যাগ, বিবস, বল, পকেট মানি বাজেটে অন্তর্ভুক্ত করার কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। বিশেষ করে ৫০টি বল, ম্যাচ এবং প্র্যাকটিস জার্সি তো বাফুফের নিজেরই থাকার কথা। কারণ, এগুলো তো সব সময়ই লাগে। আর নারী ফুটবল দলের জন্য পৃষ্ঠপোষক হিসেবে আছে ঢাকা ব্যাংকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান । ফুটবল ফেডারেশন চাইলে এসব বাদ দিয়ে বিমান ভাড়া, আবাসন খাতের বাজেট দিতে পারত।

মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে খেলতে মেয়েদের জার্সির বাজেট দেওয়ার বিষয়কে অন্য কারণ হিসেবে দেখছেন ফুটবল-সংশ্লিষ্টরা। কারণ, একটা দলের জার্সি তো ফেডারেশন স্পন্সরদের কাছে থেকে নিতে পারে। তাই বলে কি জার্সি কেনার টাকাও ছিল না বাফুফের। যদিও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ব্যাপারটিকে এভাবে দেখতে চান না। ‘আমরা একটা বাজেট দিয়েছিলাম ঠিকই। কিন্তু আলোচনার আর সুযোগই হয়নি। সাধারণত টুর্নামেন্টে কোনো স্পন্সর পেলে তাদের টাকায় আর না পেলে নিজেদের ফান্ড থেকে মেয়েদের জার্সি তৈরি করি।’

টাকার অভাবে যে বাছাই খেলতে মেয়েদের পাঠায়নি বাফুফে, সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রতিবেশী দেশ ভারত কোয়ালিফাই করেছে। অথচ গত বছরের সেপ্টেম্বরে নেপালে শিরোপা জেতার পথে এই ভারতকে হারিয়েছিল কৃষ্ণা-সানজিদারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুম্বাইয়ের বিপক্ষে সুযোগ পাবেন মুস্তাফিজ?
পরবর্তী পোস্ট
বাবরকে অধিনায়ক থেকে সরানোর অভিযোগে যা বললেন আফ্রিদি

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting