দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

 ঢাকায় পতাকা হাতে  ইউক্রেনের সমর্থনে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২২
মার্চ ১৭, ২০২২ ০ কমেন্ট 335 ভিউস

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কিয়েভের পক্ষে পতাকা হাতে নিলেন ঢাকায় নিযুক্ত ১৩ বিদেশি রাষ্ট্রদূত। ঢাকায় প্রতিনিধিত্বকারী এসব দূতদের দেশগুলো জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়।

বুধবার (১৬ মার্চ) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এক টুইট বার্তায় একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, ইউক্রেনের সমর্থনে দেশটির পতাকা ধরে আছেন ১৩ রাষ্ট্রদূত ও হাইকমিশনার।

ব্রিটিশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, পৃথিবীর ১৪১ দেশ, যারা জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার অবৈধ ও উস্কানিবিহীন আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে ভোট দিয়েছে এবং বাংলাদেশে অবস্থিত ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনকে সমর্থন করে।

ইউক্রেনের পতাকা হাতে নেওয়া ১৩ রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা হলেন- ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ড, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ভ্যান লিউয়েন, সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডসহ আরও তিন দূত রয়েছেন।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি ইউক্রেনের পক্ষে সংহতি প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন দেশটির পতাকা উড়িয়েছে। ওই সময় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ব্রিটিশ হাইকমিশন প্রাঙ্গণে ওড়ানো পতাকার ছবি টুইট করেছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আহত-৪
পরবর্তী পোস্ট
স্বাধীন বাংলাদেশের স্থপতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting