ডিএমপির উচ্চপদস্থ চার কর্মকর্তার পদায়ন

জাতীয় ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদমর্যাদার দু’জন ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার দু’জন কর্মকর্তাসহ মোট চারজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Recomended