দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৫, ২০২৩
অক্টোবর ৫, ২০২৩ ০ কমেন্ট 306 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: টানা বৃষ্টিপাতের কারণে আশাশুনির অসহায় মানুষের দুর্ভোগ বেড়েছে জনজীবনে। সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাতের কারণে আশাশুনি সাধারণ মানুষের জীবনযাত্রায় অনেকটা ছন্দপতন ঘটেছে। দিনমজুর থেকে শুরু করে অফিসগামী সবার স্বাভাবিক কাজে বাদ সেধেছে বৃষ্টি। বুধবার ভোররাত থেকেই আশাশুনিতে ভারী বর্ষণ শুরু হয়। এরপর তা থেমে থেমে চলে। এ ছাড়া সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বৃষ্টির কারণে চারপাশ কর্দমাক্ত হয়ে পড়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে বেড়েছে দুর্ভোগ। এদিকে বৃষ্টির কারণে খেটে খাওয়া মানুষের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। শ্রমজীবী মানুষের অনেকেই কাজ থেকে বঞ্চিত রয়েছে এই বৃষ্টিতে।সাধারণ মানুষেরা জানান, কয়েকদিন থেকে কখনো ভারী বর্ষণ আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এ ছাড়া আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে। বৃষ্টির কারণে বাড়ির আশপাশের ডোবা-নালা-খাল ডুবে গেছে। একাধিক কৃষক জানান, এমন বৃষ্টি মৌসুমের শুরুতে হলে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়তে হতো না। এখন ডোবা-নালা-পুকুরে বৃষ্টির পানি। এদিকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝেমধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় স্থানীয় হাটবাজারে মানুষের উপস্থিতি কমে গেছে। বেচাকেনাও কম হচ্ছে। অপর দিকে বেতনা নদী খননের কাজ পরিপূর্ণ না হওয়ায় জলবদ্ধতার কারনে বুধহাটা পূর্ব পাড়ার কয়েকহাজার মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে।তাদের মধ্যে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে।জরুরি ভিত্তিতে পানি সরানোর ব্যবস্থা করার জন্য ভুক্ত ভোগিরা জোর দাবি জানিয়েছেন। জাহাঙ্গীর নামের এক সবজি বিক্রেতা বলেন, ‘বৃষ্টির কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি কম। বিক্রিও কম হচ্ছে। তিন দিন ধরে বৃষ্টির কারণে ব্যবসার কিছুটা ক্ষতি হচ্ছে।’ভ্যানচালক মো. আসাদুল বলেন, ‘সকাল থেকে বৃষ্টি। কোনো যাত্রী নাই। ভ্যান নিয়ে শুধু অলস বসে থাকা। দুই দিন ধরে এই অবস্থা।’খেটে খাওয়া মানুষের জন্য এই বৃষ্টি এক দুর্ভোগ হয়ে দেখা দিয়েছে। দিন মজুর শহিদুল বলেন, ‘মাথায় কিস্তির চাপ, তাই ঘরে না থেকে টাকা আয় করতে বেরিয়ে পড়লাম। তবে কিস্তির টাকা জোগাড় করা মনে হয় সম্ভব হবে না।’ অপর একজন কলার দোকানি আহাদ মোল্লা বলেন, ‘বৃষ্টির দিনে বেচা-কেনা খুবই কম। ছেলেডার প্রাইভেট খরচের টাকা জোগাড় করতেই কলা বিক্রি করতে এসেছি তবে পুরো কলা মনে হয় আজ বিক্রি হবে না।’ এদিকে নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে অনেকেই ছাতা মাথায় দিয়ে ছুটে যাচ্ছেন গন্তব্যের দিকে। বৃষ্টি ঘন দিনে চায়ের দোকানের আড্ডা চলছে সমানে। আসন্ন রাজনীতি নিয়ে ঘন্টার পর ঘন্টা চলছে বাজিমাত কথা। সঙ্গে সমানে ফুকাচ্ছেন চা ও বিড়ি। চায়ের দোকানে গল্পে মজে থাকা কয়েকজন লোকের সঙ্গে কথা হলে তারা জানান, সারাদিন বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে আর কি করব, তাই চলে আসলাম চায়ের দোকানে। বৃষ্টিতে বাড়ি থাকতে ভালো লাগে না দোকানে এসে লোকের সঙ্গে কথা বললে সময় কেটে যায় তাই চায়ের দোকানে বসেই গল্প গুজব করছি।অন্যদিকে শরতে আষাঢ়ের বৃষ্টি উপভোগও করছেন অনেকে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান
পরবর্তী পোস্ট
কলারোয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় এক ব্যক্তিকে তিন বছরের কারাদ্বন্ড

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting