দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:১৩
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ঝড়ের কবলে পড়ে ২২ জেলে সহ সাগরে ট্রলারডুবি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৩, ২০২২
আগস্ট ১৩, ২০২২ ০ কমেন্ট 416 ভিউস
জাতীয় ডেস্ক: সাগরে মাছ ধরতে গিয়ে মাতারবাড়ির একটি ট্রলার কক্সবাজারের নাজিরার টেক উপকূলে ডুবে যায়। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলেও ট্রলারে থাকা ২২ মাঝি-মাল্লা নিরাপদে উপকূলে ফিরতে পেরেছেন। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের শের উল্লাহ বহাদ্দারের মালিকানাধীন এফবি তহুরী জন্নাত নামের ৬৫ অশ্বশক্তির ট্রলারটি ২২ জন মাঝি-মাল্লা নিয়ে শুক্রবার সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদূর যেতেই ট্রলারটি বৈরি আবহাওয়ার কবলে পড়ে।
এ সময় ট্রলারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি। এক পর্যায়ে ট্রলারটি ডুবে যেতে থাকলে ট্রলারে থাকা মাঝি-মাল্লারা উপকূলের বিভিন্ন পয়েন্ট গিয়ে উঠার চেষ্টা করেন।
এ সময় সমুদ্রে থাকা অন্যান্য জেলেরা তাদের অনেককে উদ্ধার করে নিয়ে আসে। অন্তত ৪-৫টি মাছ ধরার ট্রলার ডুবে যেতে থাকা ওই ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চালায়।
সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কক্সবাজারের ৬ নম্বর জেটি এলাকা থেকে ফিসারি ঘাট হয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করে ট্রলারটি। প্রায় ২০ দিনের খাবার ও অন্য সরঞ্জাম নিয়ে নাছির উদ্দীন মাঝির নেতৃত্বে ট্রলারটি সুদ্রের পথে ছেড়ে গিয়েছিল।
ঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছু সময়ের মধ্যে ট্রলারটি নাজিরার টেক উপকূলে গেলে গভীর স্রোতে ও ডুবোচরের কবলে পড়ে এবং ক্রমাগত বিশালাকৃতির ঢেউয়ের আঘাতে নিমজ্জিত হতে থাকে। এ সময় ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতার কেটে উপকূলে ফেরার চেষ্টা করেন এবং মাঝিসহ অন্য জেলেরা ট্রলারটিকে স্বভাবিক রাখার চেষ্টা করেও ব্যর্থ হন।
এক পর্যায়ে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। পরে সমুদ্রে থাকা সহযোগী নৌকাগুলো তাদের উদ্ধার করে নিয়ে আসেন। এ ট্রলারডুবির ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ট্রলার মালিক সূত্রে জানা গেছে।
শুক্রবার রাত ১২টা পর্যন্ত ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। গভীর রাতে জোয়ারের পানি বাড়লে ট্রলারটি টেনে উপকূলে নিয়ে আসা ও ট্রলারে থাকা জালগুলো উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন ট্রলার মালিক শের উল্লাহ।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চিনির দাম বাড়ানোর প্রস্তাব
পরবর্তী পোস্ট
অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting