দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৫৯
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জেলা প্রশাসক বরাবর জাসদের স্মারক লিপি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৫, ২০১৯
সেপ্টেম্বর ৫, ২০১৯ ০ কমেন্ট 365 ভিউস

নিজস্ব প্রতিবেদক : শাসন- প্রশাসনে সুশাসন নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা জাসদ। ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই- এলাহী, কেন্দ্রীয় জাসদের সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলি, সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আমির হোসেন খান চৌধুরি, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ^াস আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, তালা উপজেলা ছাত্রলীগ সভাপতি এস এম আব্দুল আলিম,ছাত্রনেতা সাইদুজ্জামান শুভ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সরকারের উদ্যোগ, প্রশাসনের ভুমিকা ও জনগণের সমর্থনে জঙ্গিবাদ-সন্ত্রাস-সহিংসতা-অন্তর্ঘাত-নাশকতা-আগুন সন্ত্রাস-অশান্তির রাজনীতি কোনঠাসা হয়েছে। দেশ শান্তি-স্থিতিশীলতা-উন্নয়ন-উৎপাদনের পথে এগিয়ে চলেছে। দেশের সাধারণ মানুষ এর সুফল ভোগ করছে। কিন্তু দুর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজী, চাঁদাবাজী, ক্ষমতার অপব্যবহার, গুন্ডামী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষন, মাদকের দাপটসহ সামাজিক অনাচার-অবিচার আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্র বিশেষে অপরাধীরা রাজনৈতিক ক্ষমতার মদদপুষ্ট হয়ে প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে। বহুক্ষেত্রেই প্রশাসন দল দেখে, মুখ দেখে চলছে। সাধারণ মানুষের ন্যায়-বিচার ও প্রতিকার পাবার অধিকার নিশ্চিত করতে পারছে না। মানুষের মধ্যে হতাশা ও বিষন্নতা তৈরি হচ্ছে। সমাজে বৈষম্য বেড়েছে। বৈষম্য ও বঞ্চনার শিকার সাধারণ মানুষ বিপন্ন বোধ করছে। সামাজিক অস্থিরতা ও অসহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে। দেশের এ পরিস্থিতি কারোই কাম্য নয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ তাই বহু কষ্টে অর্জিত শান্তি-স্থিতিশীলতা-উন্নয়ন-উৎপাদনের ধারায় দেশকে এগিয়ে নিতে শাসন-প্রশাসনে সুশাসন নিশ্চিত করার দাবি জানাচ্ছে। মুখ বা দল না দেখে আইনের কঠোর প্রয়োগ এবং প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর ভুমিকা নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজ, লুটপাটকারী, দলবাজ, চাঁদাবাজ, ক্ষমতাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, গুন্ডা-পান্ডা-মাস্তান, নারী ও শিশু নির্যতক, ধর্ষক, মাদককারবারীসহ কোনো অপরাধীই যেন রাজনৈতিক-প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় না পায় তা নিশ্চিত করতে হবে। প্রশাসনকে সাধারণ মানুষের ন্যায়-বিচার ও প্রতিকার পাওয়ার সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে হবে। সকল ক্ষেত্রে জনগণের উপর হয়রানী-অবিচার-অবহেলা বন্ধ করতে হবে। জাতীয় সমাজাতন্ত্রিক দল-জাসদ আশা করে, রাজধানী ঢাকা ও জেলা-উপজেলাসহ সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার জন্য সরকার ও প্রশাসন অবিলম্বে উদ্যোগী হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সরকারসহ সকল রাজনৈতিক দল শাসন-প্রশাসনে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সুশাসনের জন্য চুক্তিতে আবদ্ধ হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ৪৮ তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী পোস্ট
জেলা প্রশাসকের সতর্কীকরণ বিজ্ঞপ্তি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচতে চায়

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ২৬, ২০২৬

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...

এপ্রিল ২৫, ২০২৬

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...

এপ্রিল ২২, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting