দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৩৪
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে প্রশ্নবিদ্ধ

কর্তৃক kobirubel.satnadee মে ২৬, ২০২১
মে ২৬, ২০২১ ০ কমেন্ট 850 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বিবাহিত, অছাত্র ও মাদকাসক্তদের নিয়ে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা দিয়ে জীবন বৃত্তান্ত নেওয়ার দীর্ঘ ১৮ মাস পর গতকাল মঙ্গলবার ৯ সদস্যের আংশিক সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৯ সালের ৩রা নভেম্বর জেলা ছাত্রলীগের তৎকালীন আংশিক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়ে আগ্রহীদের নিকট থেকে জীবনবৃত্তান্ত আহবান করেন। জীবনবৃত্তান্ত জমা দেয়ার শেষ দিন ছিল ২০১৯ সালের ১৮ ডিসেম্বর। ঘোষণা পেয়ে ৬৪জন জীবনবৃত্তান্ত জমা দিয়ে লবিং গ্রুপিং শুরু করে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃত্ব ও আওয়ামী লীগের একাধীক সংসদ সদস্য তাদের মতামতও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে পাঠান। একজন সংসদ সদস্য কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে অছাত্র ও বিবাহিত কাউকে দিয়ে জেলা ছাত্রলীগের কমিটি না করার জন্য পরামর্শ দেন।
গতকাল মঙ্গলবার ঘোষিত আংশিক কমিটির সভাপতি এস এম আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি হাসিম উদ্দিন হিমেল, ফজলে রাব্বী শাওন, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদ পারভেজ ইমন, হাসানুজ্জামান শাওন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম ও মাসুম পারভেজ হালিম। ঘোষিত প্রেস বিজ্ঞপ্তিতে আসিফ শাহবাজ খানকে কেন্দ্রীয় কমিটির সদস্য করার কথা বলা হয়েছে।
ছাত্রলীগের গঠনতন্ত্র মোতবেক বয়সসীমা ২৯ হলেও সভাপতি এস এম আশিকুর আশিকের বয়স ২৯ পার হয়ে গেছে। ব্যক্তি জীবনে তিনি বিবাহিতও বটে। ১০ লক্ষ টাকার দেন মোহরে সুলতানপুরের এক বিধবাকে বিয়ে করেন। বিবাহের এফিডেভিটের ও কাবিননামার কপি সাতনদীর হাতে আছে। পরে মেয়েটি আশিককে ডিভোর্স দিয়ে অনত্র সংসার পেতেছে। তার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন আছে।
অপরদিকে সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনের মা আম্বিয়া খাতুন জামায়াতের রোকন, চাচা জেলা জামায়াতের সুরা সদস্য এবং তিনি নিজে মাদকাসক্ত বলে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বের কাছে অভিযোগও গিয়েছিল।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান, তিনি এখন ‘ল’ কলেজের ছাত্র। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত নন। তিনি বিবাহিত মর্মে জাল একটি এফিডেভিট ও কাবিননামা স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে আমি থানায় জিডি করি। এফিডেভিটে স্বাক্ষরদানকারী ও কাবিননামা রেজিষ্ট্রার পৃথকভাবে লিখিত দিয়েছে এফিডেভিটে ও কাবিননামায় তাদের স্বাক্ষর জাল করা হয়েছে। তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধের অভিযোগ সমূহ সত্য নয় উল্লেখ করে বলেন, আমার মামারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আমার পরিবারও আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। আমার চাচাতো চাচা মোস্তাফিজুর রহমান নাসিম জেলা আওয়ামী লীগের সদস্য। আমার মা জামায়াতের রোকন এবং চাচা জামায়াতের সুরা সদস্য এ কথাও বানোয়াট। আমি মাদকাসক্তও নই। একটি মহল আমার আমার পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যে এমন অপপ্রচারে নেমেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঘূর্ণিঝড় ইয়াস : সাতক্ষীরায় ঝড়ো হাওয়া, বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি
পরবর্তী পোস্ট
ঘূর্নিঝড় ইয়াস: সাতক্ষীরার শতাধিক গ্রাম, চিংড়ী ঘের প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন

রিলেটেড পোস্ট

আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting