দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:০৮
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জাদুঘরের নির্দশন চুরি বন্ধে স্থায়ী জনবল নিয়োগের সুপারিশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৮, ২০২৩
মার্চ ২৮, ২০২৩ ০ কমেন্ট 380 ভিউস

জাতীয় ডেস্ক:

জাদুঘর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অমূল্য নির্দশনগুলো চুরি যাওয়া বা হারানো বন্ধ করতে বা নাশকতার ঝুঁকি এড়াতে এসব জাতীয় সম্পদ সংরক্ষণে আউটসোর্সিংয়েব পরিবর্তে স্থায়ী জনবল নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

একইসঙ্গে ঢাকায় কর্মরত শিল্পকলা একাডেমির সাতজন ‘কালচারাল অফিসার’কে অবিলম্বে ঢাকার বাইরে বদলির সুপারিশ করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের কাছে ঐতিহাসিক রোজ গার্ডেনের তিনতলা আবাসিক ভবনকে ‘ঢাকা মহানগর জাদুঘর’ হিসেবে রূপান্তর কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চেয়েছে কমিটি।

সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)। কমিটির সদস্য মমতাজ বেগম, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা ও শেরীফা কাদের বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের স্টোর, নিরাপত্তা চেকপোস্ট ইত্যাদি পদে আউটসোর্সিং জনবলের পরিবর্তে স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়। এছাড়া, নীলফামারী জেলা সদরে অবস্থিত নীলকুঠি ভবনটি গেজেটভুক্তকরণ এবং কক্সবাজারে একটি বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় জাদুঘরে সংরক্ষিত সবগুলো নিদর্শন প্রদর্শনের ক্ষেত্রে গ্যালারির সংখ্যা বৃদ্ধি কার্যক্রমের অগ্রগতি; জাতীয় জাদুঘরের গ্যালারিতে অডিও গাইড ব্যবস্থা চালু এবং লাইট এন্ড সাউন্ড শো ব্যবস্থা চালুর অগ্রগতি; সবগুলো গ্যালারিকে ভার্চুয়াল গ্যালারিতে রূপান্তরের কার্যক্রমের অগ্রগতি, ভ্রাম্যমাণ প্রদর্শনীর ব্যবস্থা চালুকরণের অগ্রগতি এবং রংপুরে বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
২৪ ঘণ্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারেন ট্রাম্প!
পরবর্তী পোস্ট
ভোট পাবে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিএনপি : আমিনুল ইসলাম

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting