দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪৩
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতিসাতক্ষীরা জেলা

জাতীয় নির্বাচন ঘিরে সরব জেলা জাতীয় পার্টি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৫, ২০২২
নভেম্বর ২৫, ২০২২ ০ কমেন্ট 539 ভিউস

রুবেল হোসেন: জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির একসময় সাতক্ষীরায় দাপুটে প্রভাব থাকলেও মাঝখানে দীর্ঘ্যদিন স্থবির থাকে দলীয় কার্যক্রম। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নড়েচড়ে বসেছে দলটি। এখন চলছে ঘর গোছানোর প্রচেষ্টা। জেলা কমিটির মেয়াদ উত্তীর্ন হয়েছে বেশ আগেই। কেন্দ্রের নির্বাহী আদেশে চলছিল দলটির কার্যক্রম। জাতীয় নির্বাচন কে ঘিরে দল গোছানোর অংশ হিসাবে আগামী ২৮ নভেম্বর সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির ত্রি বার্ষিক সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। সম্মেলনের প্রস্তুতিও এখন শেষ পর্যায়ে। আগামী ২৮ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পরবর্তী নেতৃত্ব ঘোষনা করবেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু সহ জেলার একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অগ্রসর হচ্ছেন তারা। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি,এম কাদের ও পার্টির প্রধান পৃষ্টপোশক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মধ্যে সাম্প্রতিক সময়ে টানা পড়েন চললেও সাতক্ষীরায় বর্তমানে পার্টির চেয়ারম্যান জি,এম কাদেরর নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিগত বছর গুলোতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্বিতা করে। বর্তমানে ২ জন চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও একাধিক ইউপি সদস্য রয়েছে দলটির। এখন চলছে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। কেন্দ্র থেকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হলে সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে নিজেদের দলীয় প্রার্থীও ঠিক করে রেখেছে জেলা জাতীয় পার্টি।

জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন সাতনদীকে জানান, “ ৯০ এ ক্ষমতা ছাড়ার পর ৯১ এর জাতীয় নির্বাচনে একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা ৩৬ টি আসন পাই। পরবর্তী নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সাথে জোট করায় আমাদের আসন সংখ্যাও কমতে থাকে। এজন্য দলের তৃনমূল নেতাকর্মীরা চায় আগামীতে জাতীয় পার্টি কারো সাথে জোট না করে এককভাবে নির্বাচন করুক। আমাদের দলের চেয়ারম্যানও এককভাবে নির্বাচন করার কথা বলেছেন। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। কেন্দ্র থেকে ৩০০ আসনে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত হলে সাতক্ষীরার ৪ টি আসনে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছি। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা দলকে সংগঠিত করছি। ”
জাতীয় পার্টিতে বিভক্তির সুর ও এ্যাড মিজানুর রহমানের নেতৃত্বে জেলার বিভিন্ন ইউনিটে ‘জাতীয় পাটি (রওশন এরশাদ)’ কমিটি প্রসঙ্গে শেখ আজহার হোসেন বলেন, “জাতীয় পার্টিকে নিয়ে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে। বিগত জাতীয় নির্বাচন গুলোর আগ মুহুর্তে আনোয়ার হোসেন মঞ্জু ও কাজি জাফর আহমেদের নেতৃত্বে দলে ভাঙন সৃষ্টি হয়। এবারও একটি কুচক্রী মহল বেগম রওশন এরশাদকে ভুল বুঝিয়ে দল ভাঙার প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। বেগম এরশাদ আমাদের দলের প্রধান পৃষ্টপোশক, শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি অসুস্থ থাকার সুযোগে ষড়যন্ত্রকারীরা তার নাম ভাঙিয়ে দলে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। বেগম রওশন এরশাদের কাছে আমাদের বিনীত নিবেদন কারো দ্বারা প্রভাবিত না হয়ে দলের ঐক্য অটুট রাখতে তিনি কাজ করবেন। এ্যাড মিজানুর রহমান আগে আমাদের সাথে রাজনীতি করলেও পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। এখন শুনছি তিনি জাতীয় পার্টি (রওশন এরশাদ) নামে কমিটি করে বেড়াচ্ছেন। তার এ ধরণের কর্মকান্ডের কোন ভিত্তি নেই। যেখানে কেন্দ্রেই এখনো ঐ নামে কোন কমিটি হয় নি। হয়েছে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি। সম্মেলন প্রস্তুতি কমিটি এভাবে কোন কমিটি করতে পারে না।
সব মিলিয়ে আগামী ২৮ নভেম্বর জেলা জাতীয় পার্টির ত্রি বার্ষিক সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে সেটি জেলার তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত ও ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিবেন এটাই সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অনুসন্ধানী অভিবাসন সাংবাদিকতায় যুক্তরাষ্ট্রের সম্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব
পরবর্তী পোস্ট
ইটাগাছায় মৃত গিয়াস স্মৃতি ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting