দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৩১
এখন টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদল নেতৃবৃন্দের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

জলবায়ুর পরিবর্তনের ফলে আশাশুনিতে প্রাকৃতিক চিংড়ী পোনা সংকট, চিংড়ী চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩০, ২০২৩
মার্চ ৩০, ২০২৩ ০ কমেন্ট 485 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি (সাতক্ষীরা) থেকে:

আশাশুনিসহ দক্ষিণাঞ্চালের সাগর মোহনায় প্রাকৃতিক বাগদা পোনার সংকট দেখা দিয়েছে। ফলে সাতক্ষীরা সহ অন্যান্য জেলায় চিংড়ী চাষ মারাত্মক ভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাগদা পোনা আহরনের সাঙ্গে জড়িত জেলে, শ্রমিক ও ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়ছে। সাধারনত জো কালীন সময়ে উপকুলীয় এলাকায় বেশী পরিমান চিংড়ী পোনা পাওয়া যায়। ফলে উক্ত এলাকায় জনসাধারনের একটি বিরাট অংশ পোনা আহরন পেশার সাথে জড়িত।এ পেশাকে টিকিয়ে রাখতে গড়ে উঠেছে মাহাজনী ব্যবসা। সাতক্ষীরা সুন্দরবন নদী সংলগ্ন সাগরের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে প্রাকৃতিক ভাবে বাগদা আহরনের বিরাট ক্ষেত্র।

এসব এলাকার জনসাধারন ৬/৭ মাস ধরে কম বেশী বাগদা পোনা আহরন করে জীবন ধারন করে।প্রতি বছর অগ্রহায়ন থেকে আষাঢ় মাস পর্যন্ত চলে পোনা আহরনের কাজ।এ সময় সাগর মোহনা থেকে চিংড়ীর ফুটান্ত ডিম ঢেউয়ের তোড়ে ক্রমশ মাছের আকার ধারন করে । এ ভাবে পোনার আকৃতি ধারন করে ঝাঁকে ঝাকে গভীর সমুদ্র থেকে নদী এবং খালে বিলে এসে পড়ে।তখন এসব এলাকার শিশু কিশোর থেকে আরম্ভ করে বয়স্করা পর্যন্ত ছাড়াও পোনা ধরার কাজে এ সব এলাকার অভাবী পরিবারের এবং স্বামী পরিত্যাক্ত মহিলারাও এ পেশায় নিয়োজিত হয়ে পড়ে।সাতক্ষীরা আশাশুনি ও শ্যামনগর উপজেলার নদী সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,ঐ সব এলাকায় বাগদা চিংড়ী পোনা আহরনের ওপর নির্ভরশীল প্রতিটি পরিবারের ৭/৮ বছরের শিশু থেকে শুরু করে ষাটোর্ধ্ধ বয়সের লোকজন পর্যন্ত এক ধরনের নিছিদ্র লাইলনের মশারি জাল দিয়ে পোনা মাছ ধরছে।চলতি বছর নদীতে তেমন কোন পোনা না থাকায় এ পেশায় নির্ভরশীল এসব পরিবার গুলো চরম অভাব অনাটনের মধ্যে দিনাপাত করছে।

প্রাকৃতিক বাগদা পোনার ওপর নির্ভর করে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় শত শত চিংড়ী ঘের গড়ে উঠেছে।সাতক্ষীরা,খুলনা,বাগের হাট এলাকায় ১৯৮৫ সালের দিকে ঘের শুরু হয়।পরবত্তীতে চিংড়ী চাষ অধিক লাভজনক হওয়ায় ঘেরের সংখ্যা বাড়তে থাকে।ইদানিং বিদেশ থেকে ডিম এনে বাগদা উৎপাদন শুরু হলেও এখনো প্রকৃতি হতে আহরন কৃত পোনার উপর অনেকেই নির্ভরশীল্।বর্তমানে জলাবায়ুর পরিবর্তনের ফলে তীব্র পোনার সংকট দেখা গেছে।যদিও সরকারি ভাবে পোনা ধরা নিষিদ্ধ।আড়তদার ও পোনা ধরার কাজে জড়িত লোকজনের সাথে কথা বলে জানা গেছে পূর্বে একজন জেলে এক দিনে চারশ থেকে পাঁচশ একহাজার পর্যন্ত পোনা ধরতে পারতো।এখন তারা দৈনিক ৩০/৩৫ টির বেশী পোনা ধরতে পারছে না।কেউ কেউ সারা দিন চেষ্টা করে ও বিফল হচ্ছে।তবে এ বছর পোনার দাম চড়া দ্বিগুন।

অপরদিকে পোনাসংকটের কারনে অনেক স্থানের ঘের মালিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।প্রাকৃতিক চিংড়ী পোনা সংকটের কারনে অনেক স্থানে এ বছর চিংড়ী চাষ বন্ধ হওয়ার আশাঙ্কা করা হচ্ছে।অবিলম্বে পরিকল্পিত উপায়ে এর কারন অনুসন্ধান করে প্রয়োজনীয় উদ্যেগ নিতে হবে। পাশাপাশি সামুদ্রিক জলজ সম্পদ ও চিংড়ী পোনা বিচারনের ক্ষেত্র রক্ষনাবেক্ষণ করার ব্যবস্থা নেওয়ার একান্ত দরকার বলে মৎস্য চাষীরা জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে : জিএম কাদের
পরবর্তী পোস্ট
বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের কন্ট্রোলারের শ্রদ্ধা

রিলেটেড পোস্ট

এখন টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদল নেতৃবৃন্দের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...

জুন ১০, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

জুন ১০, ২০২৬

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting