দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:১৬
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

জবর দখলকারীর কাছ থেকে দোকান ঘর উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৩, ২০২১
নভেম্বর ৩, ২০২১ ০ কমেন্ট 320 ভিউস

নিজস্ব প্রতিবেদক: জবর দখলকারীর কাছ থেকে দোকান ঘর উদ্ধারের দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, প্রাণ সায়ের এলাকার মোঃ মজনুর রহমানের মেয়ে মিসেস রাশিদা বকর। অসুস্থ পিতার পক্ষে তিনি বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে রাশিদা বকর বলেন, শহরের সুলতানপুর ন্যাশনাল ব্যাংক সংলগ্ন আমাদের একটি দোকান ঘর ২০১৪ সালের ১ এপ্রিল পাঁচ বছরের চুক্তিতে ভাড়া নেন, সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আফসার আলী। প্রতি মাসে ৬ হাজার ৬০০ টাকার চুক্তিসহ ১২ টি শর্ত উল্লেখ করে একটি লিখিত ডিড করা হয়। নিয়মানুযায়ী  চুক্তি শেষ হওয়ার ৯০ দিন আগে দোকান ঘর ছেড়ে দেওয়ার জন্য ৬ নভেম্বর ২০১৮ তারিখে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এই নোটিশ পাওয়ার পর ভাড়াটিয়া আফসার আলী স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের স্বরণাপন্ন হন। কাউন্সিলর উভয় পক্ষকে নিয়ে শালিসি মিমাংসা করে এই সিদ্ধান্ত দেন যে, ৩১ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে মালিক বরাবর বুঝিয়ে দিয়ে দোকান ঘরটি ছেড়ে দেবেন। উভয় পক্ষ শালিস মেনে নেওয়ার পর দোকান ঘরটি জবর দখলে রাখার জন্য কৌশলে গোপনে সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন ভাড়াটিয়া আফসার আলী। মামলা নম্বর ২/১৯। মামলাটি ৩ নভেম্বর ২০২০ তারিখ বিজ্ঞ আদালত না মঞ্জুর করে খারিজ করে দেন। এরপরও ভাড়াটিয়া আফসার আলী দোকান ঘরটি না ছেড়ে দিয়ে জবর দখলে রাখেন। এক পর্যায়ে গত ২৩ অক্টোবর ২০২১ তারিখ বিকেলে আমার পিতা মজনুর রহমান দোকানে যেয়ে আফসার আলীকে বকেয়া ঘরভাড়া পরিশোধ করে ঘরটি ছেড়ে দেওয়ার জন্য বলেন। এসময় ভাড়াটিয়া আফসার আলীসহ অজ্ঞাত কয়েকজন আমার পিতাকে কিল ঘুষি মেরে জখম করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একই সময়ে তারা আমার পিতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন।

সংবাদ সম্মেলনে রাশিদা বকর অরো বলেন, দোকান ঘর জবর দখলে রেখে ভাড়াটিয়া আফসার আলী গত ৩১ অক্টোবর একটি সংবাদ সম্মেলন করেন, সেখানে তিনি প্রকৃত বিষয়টি আড়াল করে মিথ্যাচার করেছেন। তিনি বলেন, সংস্কারের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে দোকান ঘরটির সামনে ইতোমধ্যে বালু ও ইট রাখা হয়েছে। এরপরও আফসার আলী ঘরটি ছেড়ে না দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে জবর দখলে থাকতে চাইছেন। জবর দখলকারীর নিকট থেকে দোকান ঘরটি উদ্ধারের জন্য পুলিশ সুপারসহ সকলের সহায়তা কামনা করেছেন রাশিদা বকর।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস ও জাতিকে নেতৃত্ব শূন্য করাই ছিল ঘাতকদের উদ্দেশ্য- এমপি রবি
পরবর্তী পোস্ট
দেবহাটায় নারীকে মারপিটের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

অক্টোবর ৩, ২০২৬

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting