দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

ছোট ভাইয়ের সম্পত্তি অবৈধ ভোগদখল ও মিথ্যামামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৪, ২০২৩
এপ্রিল ১৪, ২০২৩ ০ কমেন্ট 335 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনির শ্রীউলায় জামায়ত নেতা বড় ভাই কর্তৃক জালিয়াতির মাধ্যমে ছোট ভাইয়ের সম্পত্তি অবৈধভাবে ভোগদখল এবং মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, আশাশুনি উপজেলার শ্রীউলার মৃত আলহাজ্ব ফজলুর রহমান সরদারের ছেলে মোক্তার মাছুম আবেদীন।
লিখিত অভিযোগে তিনি বলেন, ‘আমার বড় ভাই স্থানীয় জামায়াতের রোকন রফিকুল হাসান জালিয়াতি চক্রের হোতা এবং পর সম্পদ লোভী। চান্দুলিয়া মৌজায় আমর নিজ নামীয়, মায়ের এবং অন্য ভাইদের মোট ২শ বিঘার মত সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ভোগদখল করে যাচ্ছে। এভাবেই আমাদের সম্পত্তি অবৈধ দখল করে দুবাইতে ২শত কোটি টাকা পাচার করেছে। দুবাইতে জামাতার জমি কিনে বাড়িও করে দিয়েছে। ঢাকায় একাধিক ফ্লাট বাড়ি, ঢাকা বসিলায় নিজস্ব জমিও ক্রয় করেছে। অথচ আমরা ভাইয়েরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি। প্রতিবাদ করায় উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে। উক্ত মিথ্যা মামলা থেকে জামিন নিয়েছি। আরো একটি মামলায় ১১ দিন জেল খেটেছি। এছাড়া ভাড়াটিয়া বাহিনীর লোকজন দিয়ে আমাকেসহ পরিবারের সদস্যদের খুন জখমের হুমকিসহ নানাভাবে হয়রানি করে যাচ্ছেন। তার কাছে উর্দ্ধতন কর্মকর্তার জাল স্বাক্ষর ও সীল সংরক্ষিত রয়েছে। তদন্ত করলে যা বেরিয়ে আসবে। এছাড়ও মায়ের নামীয় সম্পত্তি জালিয়াতির মাধ্যমে বিভিন্ন মৌজায় প্রায় ৭শ বিঘা সম্পত্তি অবৈধভাবে রফিকুল ভোগ দখল করে যাচ্ছে। তিনি জামায়াতের নেতা হয়ে বর্তমানে আওয়ামী লীগ নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছেন।’ তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রফিকুল হাসানের কবল থেকে তাদের সম্পত্তি উদ্ধার এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধর্ষণ চেষ্টার সুবিচার ও দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
প্রথম আলোর মিথ্যাচার সংবাদের প্রতিবাদে সাতক্ষীরায় মহিলা আ.লীগের মানববন্ধন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting