দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

চেয়ারম্যান প্রার্থী ডালিমের গতিরোধ করে জীবননাশের হুমকি, থানায় অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মে ২, ২০২১
মে ২, ২০২১ ০ কমেন্ট 757 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরাতে কতিপয় সন্ত্রাসী-চাঁদাবাজ কর্তৃক এক চেয়ারম্যান প্রার্থীর গতিরোধ করে জীবননাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে প্রকাশ, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের এম এ হামিদ এর পুত্র আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মনিরুজ্জামান ডালিম আসন্ন ইউপি নির্বাচনে চেয়াম্যান প্রার্থী হিসেবে শোভনালী ইউনিয়নে প্রচার প্রচারনা চালিয়ে আসছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদরের ভোমরা এলাকায় ব্যবসা করে থাকেন। স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্দনে সাতক্ষীরা সদরের জোড়দিয়া গ্রামের আমজাদ সরদারের পুত্র শাহিনুর সরদার (৩৮) (বর্তমানে ভোমরায় বসবাসরত) ও মঈনুর সরদার (৩২) এবং ভোমরার সিরাজুল ইসলামের পুত্র নুর মোহাম্মাদ (৩২) মিলে বিভিন্ন সময় চেয়ারম্যান প্রার্থী ডালিমকে নির্বাচন থেকে সরে দাড়াতে বলে। কিন্তু ডালিম যথারীতি তার নির্বাচনী প্রচারনা চালাতে থাকলে তারা তার কাছে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় উল্লেখিত তিন ব্যক্তি সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন গত ১৫ মার্চ’২১ তারিখে ভোমরার ভাড়া বাসায় যেয়ে ডালিমকে নানারমক ভয়ভীতি ও জীবননাশের হুমকি দেয়। যার প্রেক্ষিতে চেয়ারম্যান প্রার্থী ডালিম তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ৯৫৭ নং একটি সাধারণ ডায়েরী করেন। এছাড়াও শাহিনুরর বিরুদ্ধে আশাশুনি থানায় ৮৯৪ নং একটি জিডি করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১মে শনিবার ইফতারী শেষে ভোমরা থেকে মোটরসাইকেলযোগে শোভনালীর বাড়ী ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৭:৪৫টার দিকে আশাশুনির বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের জেলেপাড়া মোড়ে পৌছালে পেছন থেকে মোটরসাইকেলযোগে এসে উক্ত তিন ব্যক্তি সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন অস্ত্র শস্ত্র সহ চেয়ারম্যান প্রার্থী ডালিমের গতিরোধ করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ভোমরা এলাকার ব্যবসা থেকে সরে দাঁড়ানোর জন্য শাসায় এবং জীবননাশের হুমকি প্রদান করে। সন্ত্রাসীরা এ সময় ডালিমের কাছে থাকা মানিব্যাগ, ঈদের শুভেচ্ছা পোস্টার, স্টীকার, হ্যান্ডবিল, জাতীয় পরিচয় পত্র সহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী ডালিম রবিবার (২মে) আশাশুনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

উল্লেখ্য উক্ত শাহিনুর ও নুর মোহাম্মাদ এর বিরুদ্ধে কলারোয়ার বৈদ্যপুর গ্রামের গৃহবধু পাপিয়া দাশকে (২৪) তার শ^শুর ও দেবরের সহযোগিতায় ভারতে পাচারের উদ্দেশ্যে ভোমরা এলাকায় দু’দিন আটকে রেখে নির্যাতন চালানোর আভিযোগ রয়েছে, যা গত ২৯ এপ্রিল ২০২১ তারিখে সাতক্ষীরা দৈনিক পত্রদূত ও কালেরচিত্র সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রাকিশত হয়। এমনিভাবে তাদের বিরুদ্ধে মানবপাচার, মাদক কারবারী, অবৈধ মালামালের ব্যবসা, চাঁদাবাজি, নিরীহ মানুষকে মামলায় ফাঁসিয়ে দেয়ার ষড়যন্ত্র সহ নানাবিধ অভিযোগ রয়েছে।

তাই উক্ত সন্ত্রাসীদের হাত থেকে জীবন জীবিকার নিরাপত্তা পেতে এবং তাদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন চেয়ারম্যান প্রার্থী ডালিম ও তার পরিবার।

এ ব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি। তবে শোভনালী বিটের দায়িত্বপ্রাপ্ত থানার এস,আই অভিক বলেন, অভিযোগ জমা হয়েছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিক্রয় হইবে
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ২০ আইনজীবীর নামে দ্রুত বিচার আইনে ৩টি মামলা

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting