দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:২৭
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

চালকদের বিস্ময় : রিকশার গতি ২৫ কিলোমিটার, অথচ মোটরসাইকেলে ৩০!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১, ২০২৩
মার্চ ১, ২০২৩ ০ কমেন্ট 307 ভিউস

জাতীয় ডেস্ক:

মোটরসাইকেল চলাচল নীতিমালা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন মোটরসাইকেলের চালকরা। এ সময় তারা বলেন, যেখানে একটি রিকশার গতি ২০ থেকে ২৫ কিলোমিটার, সেখানে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার কীভাবে হয়!

বুধবার (১ মার্চ) দুপুর তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ মানববন্ধনে অংশ নেন হাজারের অধিক মোটরসাইকেল চালক। এ সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব পাশে প্রায় পুরো সড়কের পাশে ও ফুটপাতে সারি সারি মোটরসাইকেল রেখে মানবন্ধন করেন চালকরা।

তবে কোনো নির্দিষ্ট সংগঠন বা চালকদের আলাদা গ্রুপের নেতৃত্বে এ মানববন্ধন করতে দেখা যায়নি। সাধারণ মোটরসাইকেল চালকদের ব্যানারে মানববন্ধনে বিভিন্ন গ্রুপের চালকসহ সাধারণ চালকরা অংশ নেন।

মানবন্ধনে অংশ নেওয়া চালকরা বলেন, এ আইন মোটরসাইকেল চালকদের জন্য পুরোপুরি সাংঘর্ষিক ও অবাস্তব। কারণ যেখানে একটি সাইকেল বা রিকশার গতি ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার, সেখানে মোটরসাইকেলের মতো একটি যানবাহনের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার কখনোই গ্রহণযোগ্য নয়।

সালমান নামের এক বাইকার বলেন, ঢাকা শহরে চালকরা মোটরসাইকেল ব্যবহার করেন সময় বাঁচানোর জন্য। সেক্ষেত্রে গতিসীমা যদি ৩০ কিলোমিটার হয় তাহলে লাইসেন্স করে ও বছর বছর কর দিয়ে মোটরসাইকেল চালানোর কনো যুক্তি নেই। এছাড়াও উন্নত দেশের কোথাও মহাসড়কে ৬০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালনোর কোনো নজির নেই। বরং মহাসড়কে কম গতিতে যানবাহন চালালে সেসব দেশের ট্রাফিক কর্মকর্তারা সেটিকে ট্রাফিকের জন্য একটি বিপদ মনে করেন। কারণ তা অন্য যানবাহনের জন্য বিভ্রান্তিকর হতে পারে। তাছাড়া মহাসড়কে অতিরিক্ত কম গতি মোটরসাইকেল চালকদের অন্য যানবাহনের মাধ্যমে দুর্ঘটনার প্রবণতা আরও বাড়িয়ে দেবে।

মানববন্ধনে মোটরসাইকেল চালকরা বলেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের একটি বড় অংশই তরুণ উদ্যোক্তা। যারা সাধারণত ১২৫ সিসি অথবা তার কম সিসি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল ব্যবহার করেন। সেক্ষেত্রে মহাসড়কে যদি ১২৫ সিসি ক্ষমতার মোটরসাইকেল চলতে দেওয়া না হয়, তাহলে তা তরুণ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। যা আমাদের অর্থনীতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে।

তারা বলেন, আমাদের মতো উন্নয়নশীল দেশে ঈদ ও অন্যান্য উৎসবে অর্থনীতির চাকা অনেক গতিশীল থাকে। সেক্ষেত্রে যদি এই সময় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়, তবে তা সামগ্রিক অর্থনীতি তথা ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণে বাধা সৃষ্টি করবে।

চালকরা জানান, আইনে ত্রুটিগুলো পর্যালোচনা করে বিষয়গুলোকে সরকার তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আজ মানববন্ধন করছি।

আগামী ৫ মার্চ বিআরটিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হবে জানিয়ে মোটরসাইকেল চালকরা বলেন, প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রী বরাবরও স্মারকলিপি পেশ করবো। আশা করি, প্রধানমন্ত্রী সব বিষয় পর্যালোচনা করে যুগোপযোগী সিদ্ধান্ত নেবেন। যা সমগ্র তরুণ সমাজ তথা তরুণ উদ্যোক্তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্বুদ্ধ করবে।

এর আগে গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) মানববন্ধন কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করা হয়। এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, দেশের সব মোটরসাইকেল ব্যবহারকারীর পক্ষ থেকে এ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিটি হবে শান্তিপূর্ণ।

ডিএমপিকে দেওয়া চিঠিতে সই করেন তিন মোটরসাইকেল ব্যবহারকারী। তারা হলেন- শাখাওয়াত হোসেন, এ ক ম ইকবাল মাহমুদ ও অনন্ত জান্নাত। চিঠিতে খসড়া নীতিমালাকে ‘জনবিরোধী’ হিসেবে আখ্যায়িত করেন তারা।

শাখাওয়াত হোসেন জানান, কোনো সংগঠনের ব্যানারে নয়, সাধারণ চালক হিসেবে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মোহাম্মদপুর পাসপোর্ট অফিস: আশপাশে দোকান কম, এনআইডি প্রিন্ট ৩০০ টাকা
পরবর্তী পোস্ট
দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে কীর্তনখোলা

রিলেটেড পোস্ট

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting