
আরিফুল ইসলাম : আশাশুনি সীমান্ত সংলগ্ন ঐতিহ্যবাহী চাম্পাফুল বাজার জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পূর্বে উপস্থিত সর্বস্তরের মুসল্লিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এ কমিটি পুনর্গঠন করা হয়। গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক হিসেবে অবসরপ্রাপ্ত ব্যাংকার গোলাম মোস্তফা এবং কোষাধ্যক্ষ হিসেবে স্থান পেয়েছেন চিকিৎসক হাফিজুর রহমান। নবনির্বাচিত এই কমিটির মেয়াদ আগামী ৩ বছরের জন্য নির্ধারণ করা হয়েছে।

