দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩৩
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

চান্দু স্টেডিয়াম ইস্যুতে মুখোমুখী বিসিবি-জেলা ক্রীড়া সংস্থা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 399 ভিউস

জাতীয় ডেস্ক:

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল ও লোকবল প্রত্যাহার করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে জেলাবাসী। জেলার ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়াপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিসিবির এই সিদ্ধান্তকে হঠকারী বলে মনে করছেন।

এদিকে বিসিবির আনা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।বিসিবির সিদ্ধান্তের প্রতিবাদে স্টেডিয়ামের সামনে আজ শুক্রবার বিকালে ক্রীড়া সংগঠকরা মানববন্ধন করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকালে বগুড়ার এই স্টেডিয়াম থেকে বিসিবির সব মালামাল ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। আর কর্মরত বিসিবির ১৭ জন কর্মকর্তা ও কর্মচারীকে দ্রুত ঢাকা কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়।

শুক্রবার বিকালে এ আর সি স্পোর্টিং ক্লাব ও সচেতন বগুড়াবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি থেকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তর ও ভেন্যু বাতিলের প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন কর্মসূচি থেকে বিসিবির সিদ্ধান্তকে হঠকারী বলে আখ্যা দেওয়া হয়।

জানা যায়, গত ১ মার্চ দুপুরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলকে মোবাইল ফোনে বিসিবি মালামাল গুটিয়ে নিয়ে লোকবল প্রত্যাহার করতে বলে। এর সঙ্গে পরের দিন গত ২ মার্চ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জাতীয় ক্রীড়া পরিষদকে একটি চিঠি দিয়ে জানান যে, গত কয়েক বছর ধরে বগুড়া ক্রীড়া সংস্থার অসহযোগিতার ফলে শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিয়মিতভাবে টুর্নামেন্ট বা লিগ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এরই প্রেক্ষিতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত ভেন্যুতে কর্মরত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীদেরকে ইতোমধ্যেই অন্য ভেন্যুতে বদলি করা হয়েছে। চিঠি ও মোবাইল ফোনের সূত্র ধরে বগুড়া থেকে বিসিবির মালামাল ও লোকবল প্রত্যাহার করে নেওয়া হয়।

বিসিবির এই অভিযোগের প্রেক্ষিতে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে একটি প্রতিবাদপত্র বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়। সে প্রতিবাদপত্রে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন বলেন, ‘দুঃখ ও পরিতাপের বিষয় হলো বগুড়ার স্টেডিয়ামের সংস্কার, উন্নয়ন বা আন্তর্জাতিক মানের কোন খেলা ১৬ বছরেও দিতে পারেননি। নিয়মতান্ত্রিকভাবে বিসিবি বগুড়া ভেন্যুতে বিভিন্ন খেলা চালিয়ে যাচ্ছে। বগুড়া জেলা ক্রীড়া সংস্থা জেলার একমাত্র ক্রিকেট মাঠ হিসেবে ব্যবহার করে অগ্রগতি করেছে। এই জেলা থেকে বয়সভিত্তিক ক্রিকেট, স্কুল ক্রিকেট, জেলা ক্রিকেট দল, মহিলা ক্রিকেট দল একটি ভালো পর্যায়ে অবস্থান করছে এবং বগুড়ার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ের বিভিন্ন গ্রুপে যখন অবদান রেখে যাচ্ছে তখন আপনারা বলছেন অসহযোগিতা।’

অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই ২ মার্চ সকাল থেকে বগুড়া স্টেডিয়ামে থাকা বিসিবির পিচ রোলার, পিচ কাভার, ত্রিপল, তাঁবু, নেট, অন্যান্য সরঞ্জাম ট্রাকে তোলা হয়। এগুলো মালামাল ঢাকার মিরপুর স্টেডিয়ামে নেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে বগুড়ায় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়। বিভিন্ন ক্রীড়া সংগঠন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘটনার প্রতিবাদ জানান।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের বিসিবির ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, নির্দেশমতে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে থাকা বিসিবির সব মালামাল ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাঠানো হয়েছে। একই সঙ্গে বগুড়ায় কর্মরত বিসিবির ১৭ জনকে ঢাকায় দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে।

বিসিবি সূত্র জানায়, বিসিবি ৮ থেকে ২৫ মার্চ পর্যন্ত বগুড়ায় চার দিনের তিনটি ম্যাচ আয়োজন সূচি তৈরি করে। সূচি অনুযায়ী ৬ মার্চ টিমগুলো বগুড়ায় এসে ৭ মার্চ থেকে অনুশীলন শুরু করার কথা। কিন্তু ১ মার্চ থেকে জেলা ক্রীড়া সংস্থা এই স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করায় বিসিবির সঙ্গে বিরোধ দেখা দেয়। ২৫ মার্চ পর্যন্ত স্টেডিয়াম ব্যবহারে অনড় অবস্থান নেয় জেলা ক্রীড়া সংস্থা। এতে বিসিবি তার পূর্ব নির্ধারিত তিনটি চার দিনের ম্যাচ অন্য ভেন্যুতে সরিয়ে নিতে বাধ্য হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বগুড়া থেকে বিসিবি সব স্টাফ ও স্টেডিয়ামে ব্যবহৃত মালপত্র ঢাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন জানান, ‘বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের ভিতরের ব্যাপার। কিন্তু জেলা ক্রীড়া সংস্থা অসহযোগিতা করেছে এটি মেনে নিতে পারছি না। বিসিবির সকল কার্যক্রমকে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। কোন কাজে কমতি রাখা হয়নি। তারপরও বিসিবি থেকে এমন অভিযোগ মেনে নেওয়া কষ্টকর।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউক্রেন ছাড়া জি-২০ এর স্বার্থে কিছুই নেই! ধিক্কার দিলেন লাভরভ
পরবর্তী পোস্ট
সামাজিকমাধ্যমে রেলসেতু উড়িয়ে দেওয়ার ভিডিও, যা বলছে ইউক্রেনীয় সেনারা

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting