দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৫০
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

চাকলা মৎস্য ঘের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৮, ২০২১
নভেম্বর ৮, ২০২১ ০ কমেন্ট 349 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের চাকলা তেলেখালী মৌজার মৎস্য ঘের নিয়ে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন কর্তৃক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার সুভদ্রাকাটি গ্রামের মৃত আলহাজ¦ শওকত আলীর ছেলে সোহরাব হোসেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি প্রতাপনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। আমি আমার ইউনিয়নের চাকলা তেলেখালী মৌজার ১নং খাস খতিয়ানের হাল ৫০১ দাগের ৯ একর জমি ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত একসনা ইজারা নিয়ে মৎস্য চাষ করে আসছি। ২০১৫ সালে আমার ইজারার মেয়াদ ৬ মাস থাকা অবস্থায় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন উক্ত জমিতে একটি আশ্রয়ন প্রকল্প করার জন্য নকশা তৈরী করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেন। বিষয়টি জানতে পেরে আমি ২০১৫ সালের ২৩ আগষ্ট মৎস্য ঘেরে আশ্রয়ন প্রকল্প করার ওই প্রস্তাবের বিরুদ্ধে বিজ্ঞ উচ্চ আদালতে একটি রিট পিটিশান দাখিল করি। আদালত শুনানি শেষে রুল জারি করেন এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জমিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য ২০২০ সালের ১০ ফেব্রæয়ারি একটি আদেশ প্রদান করেন। উক্ত সম্পত্তিতে উচ্চ আদালত কর্তৃক স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ থাকা স্বত্বেও চেয়ারম্যান জাকির স্থানীয় প্রশাসনকে ভুল বুঝিয়ে আমার মৎস্য ঘেরে আশ্রয়ন প্রকল্প করার ষড়যন্ত্র অব্যহত রেখেছেন। সম্প্রতি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতাপনগরের ভাঙ্গন কবলিত এলাকায় গেলে চেয়ারম্যান জাকির আমার ইজারা নেয়া সম্পত্তি সর্ম্পকে তাঁকে মিথ্যে তথ্য প্রদান করেন। তিনি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য প্রশাসনকে ভুল বুঝিয়ে ও মিথ্যে তথ্য দিয়ে উক্ত জমি থেকে আমাকে দখল চ্যুত করার ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমি প্রতাপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলীয় কর্মকান্ডের সাথে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে আমি জড়িত রয়েছি। নদী ভাঙ্গনসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগে আমি সবসময় ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে থেকে তাদের সমস্য সমাধানে অগ্রনী ভূমিকা পালন করেছি। আমি আমার সাধ্যমত গরীব অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছি। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে বর্তমান চেয়ারম্যান জাকির আমার বিরুদ্ধে বিভন্ন ধরনের ষড়যন্ত্র করছেন। ইতিপূর্বেও সে আমার নামে মিথ্যে মামলা দিয়ে আমাকে হয়রানির চেষ্টা করেছেন। কিন্ত সব জায়গায় আমি নিঃর্দোষ প্রমানিত হয়েছি। আমি যাতে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করতে না পারি সেজন্য জাকির আমার ও আমার কর্মী সমর্থকদের বিরুদ্ধে আশাশুনি থানাসহ জেলার বিভিন্ন থানায় মিথ্যে অভিযোগ দিয়ে মামলা দায়ের করার পায়তারা চালাচ্ছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উচ্চ আদালতের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকলা তেলেখালী মৎস্য ঘের থেকে যাতে তাকে দখল চ্যুত করতে না পারে এবং তার ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে যেন হয়রানি করতে না পারে সে জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শোভনালীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
দেবহাটায় কৃষকদেরকে বিনামূল্যে সার, বীজ ও কৃষি পন্য বিতরন

রিলেটেড পোস্ট

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

অক্টোবর ৩, ২০২৬

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting