দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

চসিক’এ গ্রুপিং কোন্দলে বিভ্রান্তি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৫, ২০২৩
নভেম্বর ১৫, ২০২৩ ০ কমেন্ট 406 ভিউস

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) দীর্ঘদিন ধরে চলে আসা গ্রুপিং চরম পর্যায়ে পৌছেছে। এর ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সংস্থাটির কর্মকর্তা/ কর্মচারীরা। নিজেদের দল ভারী ও প্রভাব ধরে রাখার জন্য একে অপরকে ঘায়েল করার মিশনে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তারা। সম্প্রতি মেয়রের অনুমতিতে একজন কর্মকর্তার পদোন্নতিকে নিয়মবহির্ভুত উল্লেখ করে সচিব খালেদ মাহমুদকে শোকজ নোটিশ দিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এই ঘটনার পরপরই সিইও শেখ মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উল্লেখ করে হারুন উর রশিদ নাম দিয়ে এটি লিখিত অভিযোগ দিয়েছেন মেয়র বরাবর। উল্লেখিত অভিযোগকারী হারুন উর রশিদ প্রকৌশল বিভাগে কর্মরত দাবি করলেও প্রকৌশল বিভাগে এই নামের কোন কর্মকর্তা বা কর্মচারীর অস্তিত্ব পাওয়া যায়নি।
সিটি কর্পোরেশনে কর্মরত একাধিক ব্যক্তির সাথে কথা বলে গ্রুপিংয়ের বিষয়টি সামনে আসে। তবে অভিযোগকারীর কোন অস্তিত্ব পাওয়া যায়নি। বিষয়টিকে উরু চিঠি উল্লেখ করে উর্ধ্বতন কর্মকর্তাদের গ্রুপিংয়ের কারনে এমনটি হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানান একাধিক ব্যক্তি। কর্মকর্তারা জানা গ্রুপিংয়ের কারনে আমরা কাজ করতে পারছিনা, বিঘ্নিত হচ্ছে সেবা ও উন্নয়ন কর্মকান্ডে। কারো সাথে ভালো করে কথা বললে অপর পক্ষ মনে করেন আমি তার প্রতিপক্ষ গ্রুপের। এসব কারনে চসিকের সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপাশি কাঙ্খিত সেবা পাচ্ছেনা নগরবাসি। চসিক তথা চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে এসব গ্রুপিংয়ের বিলুপ্তি কামনা করছেন সংশ্লিষ্টরা।
এব্যপারে প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলীর পিএ রাজিব চক্রবর্তী বলেন, আমি ১৯৮৯ সাল থেকে চসিকে কর্মরত আছি। আমার জানামতে প্রকৌশল বিভাগে হারুন উর রশিদ নামে কেউ নেই।
লিখিত অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদুল ইসলাম। চসিক সচিব খালেদ মাহমুদ বলেন, এখানে গ্রুপিং চরম আকারে পৌছেছে। নিজেদের কাজের প্রতি মনযোগী না হয়ে কে কাকে কিভাবে ঠেকাবে, সুনাম ক্ষুন্ন করবে সেই চেষ্টাই করছে। হয়তো তাদেরই কেউ না কেউ এই কাজটি করে থাকতে পারে।
তবে নাম প্রকাশ না করার শর্তে চসিক’র একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ’বিষয়গুলো নিয়ে মেয়র মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি দেশের বাইরে আছেন। দেশে ফিরে এসব বিষয়গুলো সুরাহ করবেন।’
জানা যায়, অবসরে যাওয়ার একদিন আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়েছে। বোর্ড কমিটির সিদ্ধান্ত ছাড়াই এই পদোন্নতি দেওয়ার ঘটনায় চসিকের সচিব খালেদ মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে গত ৭ নভেম্বর। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চসিকের দুই অফিস সহকারীকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এবিষয়ে চসিক সচিব খালেদ মাহমুদ বলেন, ’আমার এখানে নিয়ম বহির্ভুত কোন কিছু করার সুযোগ নেই। আমার একার পক্ষে কোনকিছু করা সম্ভবও নয়। আমি নিজে থেকে কিছু করিনা। আমি মেয়র মহোদয় ও সিইও মহোদয়ের আদেশ মতো কাজ করি। পদোন্নতি পাওয়া ব্যক্তি দীর্ঘদিন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মেয়র মহোদয়ের কাছে আবেদন করেছেন, মেয়র মহোদয় আমাকে মার্ক করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়ায় আমি সেই মোতাবেক কাজ করেছি। এটা আমার সিদ্ধান্ত নয়। মেয়র মহোদয়ের সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করেছি। নোটিশের জবাবেও এটা বলে দিয়েছি। অনিয়মের বিষয়ে তিনি বলেন, আমার এখানে কোন ঠিকাদারি, কেনাকাটা এসব ফাইল আসেনা। স্টাফদের বেতনের ফাইল আসে, এখানে অনিয়মের কি আছে? তবু যদি কেউ সন্দেহ করে তবে তদন্ত করতে পা র্েতদন্তের জন্য আমি সবসময় প্রস্তুত। আমার কোন দোষ থাকলে যা শাস্তি হবে মাথা পেতে নেব।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেরালকাতা ইউনিয়নে স্বপনের গাছের চারা উপহার
পরবর্তী পোস্ট
ব্র্যাকের আয়োজনে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting