দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৫৬
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার মুহা. আনোয়ার হোসেন হাওলাদার

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১২, ২০১৯
নভেম্বর ১২, ২০১৯ ০ কমেন্ট 447 ভিউস

নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগীয় কমিশনার মুহা. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, উপকূলবর্তী এলাকায় টেকসই বেঁড়িবাধ নির্মাণে সরকার ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। এ কাজে অর্থসহ কোন কিছুরই সীমাবদ্ধতা নেই। যেটা প্রয়োজন সেটা করতে সরকার সচেষ্ট রয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে তিনি ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন।

প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ত্রাণ নিয়ে যেন কোন ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগ না ওঠে। এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এ সময় প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির উপর গুরুত্বারোপ করেন তিনি।

বিভাগীয় কমিশনার এ সময় ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, আটুলিয়াসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কথা শোনেন।

পরে তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী এলাকার ১০০ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তার সাথে সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, খুলনা বিভাগীয় কমিশনার মুহা. আনোয়ার হোসেন হাওলাদার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি নিরূপণে এক পর্যালোচনা সভায় মিলিত হন।
সভায় স্ব স্ব দপ্তরের কর্মকর্তারা কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমান তুলে ধরেন।
এ সময় বিভাগীয় কমিশনার মুহা. আনোয়ার হোসেন হাওলাদার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। আগামী বছর স্বাধীনতার রজত জয়ন্তী পালিত হবে। এর আগেই আমরা প্রশাসনের শতভাগ সততা ও চারিত্রিকভাবে দৃঢ় অফিসার নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ ও ত্রাণ বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিনসহ জেলা প্রশাসন ও জেলার সব সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় ৫৫ বোতল ফেনসিডিল সহ মা ও ছেলে আটক

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting